শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

এক যুগের আইনি লড়াই শেষে মতিঝিলের ভবনের দখল পেল বেসিক ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
এক যুগের আইনি লড়াই শেষে মতিঝিলের ভবনের দখল পেল বেসিক ব্যাংক
দীর্ঘ ১২ বছরেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা বহুতল ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। আদালতের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল ভবনটির দখল গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ। অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।

ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম শেষে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল হস্তান্তর করেন। এ সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দখল গ্রহণের পর আবু মো. মোফাজ্জেল বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত ভবনটি বর্তমান অবস্থায় ব্যাংককে বুঝিয়ে দিয়েছেন। এখন অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হবে। নিজস্ব ভবনে কার্যালয় স্থানান্তর করা গেলে ব্যাংকের পরিচালন ব্যয়ও কমবে বলে জানান তিনি।

সম্পর্কিত

ডায়াবেটিসে দেরি নয় , এখনই ব্যবস্থা নিন: ড. তৌফিক রহমান চৌধুরী

ফেডের সুদহার বাড়ানোর আভাসে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে ডলার

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাণ প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল।

ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা বেসিক ব্যাংকের জন্য বরাদ্দ ছিল। তবে নির্ধারিত সময়ে ভবন বুঝিয়ে না দেয়ায় নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আদালতের দ্বারস্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় রায় ও আদেশ ব্যাংকের পক্ষে আসে। বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নং ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর বিচারক (অতিরিক্ত জেলা জজ) স্বাক্ষরিত আদেশে ভবনটির দখল ব্যাংককে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আদালতের প্রতিনিধিদের মাধ্যমে ভবনটির দখল হস্তান্তর সম্পন্ন হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সরকারি কর্মচারীরা হিসাব না দিলে খবর আছে
বাংলাদেশ

সরকারি কর্মচারীরা হিসাব না দিলে খবর আছে

২ সেপ্টেম্বর ২০২৪
এনএসইউতে ‘বিজনেস ল টকস’-এর দশম পর্ব অনুষ্ঠিত
অর্থনীতি

এনএসইউতে ‘বিজনেস ল টকস’-এর দশম পর্ব অনুষ্ঠিত

৩ আগস্ট ২০২৬

সর্বশেষ

ডায়াবেটিসে দেরি নয় , এখনই ব্যবস্থা নিন: ড. তৌফিক রহমান চৌধুরী

ডায়াবেটিসে দেরি নয় , এখনই ব্যবস্থা নিন: ড. তৌফিক রহমান চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬
0

0

ফেডের সুদহার বাড়ানোর আভাসে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে ডলার

ফেডের সুদহার বাড়ানোর আভাসে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬
0

0

মধুমতি ব্যাংকের নতুন ডিএমডি এহ্তেশাম রহমান

মধুমতি ব্যাংকের নতুন ডিএমডি এহ্তেশাম রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬
0

0

এক যুগের আইনি লড়াই শেষে মতিঝিলের ভবনের দখল পেল বেসিক ব্যাংক

এক যুগের আইনি লড়াই শেষে মতিঝিলের ভবনের দখল পেল বেসিক ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ডায়াবেটিসে দেরি নয় , এখনই ব্যবস্থা নিন: ড. তৌফিক রহমান চৌধুরী

ডায়াবেটিসে দেরি নয় , এখনই ব্যবস্থা নিন: ড. তৌফিক রহমান চৌধুরী

১৪ নভেম্বর ২০২৬
ফেডের সুদহার বাড়ানোর আভাসে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে ডলার

ফেডের সুদহার বাড়ানোর আভাসে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে ডলার

১৪ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.