বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

সিলাস্তিকে বলা হয়েছিল ভিআইপিকে সঙ্গ দিতে

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৫ মে ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
silasti

silasti

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড যে কোনো সিনেমার কাহিনীকে হার মানাবে। এ খুন এতই ভয়াবহ যে, যত দিন যাচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন খবর। এবার ডিবি পুলিশ গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাতে জানিয়েছে, সিলাস্তি রহমান নামে যে তরুণীকে গ্রেফতার করা হয়েছে তিনি আসলে ছিলেন একটি ফাঁদ। খুনের মূলহোতা আকতারুজ্জামান শাহীনের বান্ধবী এই তরুণী। তাকে শাহীন বিভিন্ন সময় বড় অংকের টাকা দিতেন। যখন এমপি আনারকে খুনের পরিকল্পনা করা হয় তখন শাহীনই সিলাস্তিকে ভারতে নিয়ে গিয়েছিলেন।

সিলাস্তিকে বলা হয়েছিল- বাংলাদেশ থেকে একজন ভিআইপি আসবেন তাকে সঙ্গ দিতে হবে। ঘটনার দিন সঞ্জীবায় লাল গাড়ি থেকে নেমে যাওয়ার সময় আনারের সঙ্গে যে তরুণীকে দেখা গেছে সেই তরুণীই ছিলেন সিলাস্তি। তার সঙ্গে আরও দুজন ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের একজন শিমূল ভূঁইয়া ওরফে আমানউল্লাহ সাইদ ও অন্যজন তানভির।

খুনের আগে হুন্ডি ও সোনার ব্যবসার আলোচনার জন্য বন্ধু গোপাল বিশ্বাসের বাসা থেকে আনারকে ডেকে নেয় ঘাতকরা। বাসা থেকে বের হওয়ার পর সিলাস্তি ও ওই দুজন আনারকে রিসিভ করে সঞ্জীবার একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে আগে থেকে প্রস্তুত ছিল জিহাদ ও সিয়াম।

পরিকল্পনা অনুযায়ী ক্লোরোফর্ম দিয়ে আনারকে অজ্ঞান করা হয়। তাদের উদ্দেশ্য ছিল আনার চেতনা হারালে তার কিছু আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করবেন। কিন্তু অতিরিক্ত চেতনানাশক প্রয়োগ করায় আনারের আর জ্ঞান ফিরেনি। পরে খুনিরা শাহীনের সঙ্গে যোগাযোগ করেন। শাহীনের নির্দেশ মতোই আনারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার জন্য কসাই জিয়াদ আনারের দেহকে ৮০ টুকরা করেন। হাড্ডি থেকে মাংস আলাদা করে লাগানো হয় হলুদ। মাথার অংশকে গুঁড়ো করে দেওয়া হয়। পরে ট্রলিতে করে সেগুলো নিয়ে কলকাতার নিউটাউনের ভাঙড় এলাকার কয়েকটি জলাশয়ে ফেলে দেয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরান ঢাকায় বেড়ে ওঠা বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিলাস্তি রহমান শাহীনের দীর্ঘদিনের বান্ধবী। আমেরিকা প্রবাসী শাহীনের হাত ধরেই তার অন্ধকার জগতে পা রাখে। শাহীন দেশে এলেই তার সঙ্গে ক্লাবে, ফ্ল্যাটে রাত কাটাতেন সিলাস্তি। অনেকটা বেপরোয়া জীবনযাপন করতেন তিনি।

শুধু দেশে নয় শাহীনের সঙ্গে বিভিন্ন দেশেও যাতায়াত সিলাস্তির। বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যে হরহামেশাই শাহীন তাকে নিয়ে যেতো।

আনার হত্যার মিশন বাস্তবায়নের জন্য সিলাস্তিসহ অন্যদের নিয়ে ৩০ এপ্রিল ভারতে যান শাহীন। সিলাস্তিকে বলা হয়েছিল বাংলাদেশ থেকে একজন ভিআইপি আসবে। তাকে সময় দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এজন্য নিউমার্কেট থেকে থেকে অনেক কেনাকাটাও করে দেওয়া হয়েছিল সিলাস্তিকে।
তবে সিলাস্তি তদন্ত সংশ্লিষ্টদের জানিয়েছেন, হত্যাকাণ্ডের সময় তিনি সেখানে ছিলেন না। তিনি তখন অন্য একটি কক্ষে ছিলেন।

সম্পর্কিত

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

বিভিন্ন সূত্র বলছে, ভারতে সোনা চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করতেন আনার। তার মাধ্যমেই চোরচালানকারীরা বিদেশে সোনা পাচার করতো। এরমধ্যে থেকেই বড় ধরনের কয়েকটি চালানের সোনা আনার আত্মসাৎ করেন। যার আনুমানিক মূল্য ২০০ কোটির মতো। এই সোনার মালিক আকতারুজ্জমান শাহীন। মূলত আত্মসাৎ করা এসব সোনা নিয়ে আনারের সঙ্গে তার দ্বন্দ্ব।

এদিকে আনারের মরদেহ উদ্ধার নিয়ে এখন ধোঁয়াশা কাটছে না। আসামির জবানবন্দি মতে লাশ টুকরো টুকরো করা হয়েছে। কসাই জিহাদকে ভাড়া করে এনে মরদেহ টুকরো করিয়ে জলাশয়ে ফেলে লাশ গুম করা হয়।

ট্যাগ: আনার হত্যাকাণ্ডলিডসিলাস্তি
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস
আন্তর্জাতিক

সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস

১৪ নভেম্বর ২০২৪
বিজেইইউসি ‘ র নতুন কমিটি ঘোষণা
অন্যান্য

বিজেইইউসি ‘ র নতুন কমিটি ঘোষণা

১৯ জুলাই ২০২৬

সর্বশেষ

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬
0

0

৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬
0

0

বিবিয়ানার উৎপাদন কমায় বাড়ছে গ্যাস সংকট

বিবিয়ানার উৎপাদন কমায় বাড়ছে গ্যাস সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬
0

0

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তিন দিনব্যাপী ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স ২০২৫

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তিন দিনব্যাপী ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স ২০২৫

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

২০ আগস্ট ২০২৬
৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

২০ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.