সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
![]()
ইকবাল সোবহান চৌধুরী ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে একই সময়ে ডিবিসি কার্যালয় থেকে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক রাজীব ঘোষকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে চ্যানেল আই অনলাইন।
![]()