সোমবার, জুন ২২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

হিংসার জেরে এক মাঠে ঈদের দুই জামাত!

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ জুন ২০২৪
in বাংলাদেশ
A A
0
হিংসার জেরে এক মাঠে ঈদের দুই জামাত!

প্রতিহিংসার জেরে এক মাঠে দুই ভাগে বিভক্ত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন শরীয়তপুরের জাজিরার মুসল্লিরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৭ জুন) সকালে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দড়িকান্দি আব্দুল গণি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের।

স্থানীয় সূত্রে জানা যায়, পালেরচর ইউনিয়নের হাওলাদার ও দড়ি বংশের লোকজনের মধ্যে মতবিরোধ রয়েছে। এই দুই সমাজের মানুষের মধ্যে আলাদা মতবাদ থাকায় গত ঈদুল ফিতর থেকে একই মাঠে দুটি প্যান্ডেল করে আলাদা জামায়াতে ঈদের নামাজ আদায় করা হয়। তবে গত বছর পর্যন্ত ওই দুই বংশের লোকজন একই প্যান্ডেলে ঈদের নামাজ আদায় করছেন। আর এই বিভক্ত হওয়ার মূল কারণ হিসেবে দুই বংশের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষকেই দায়ী করছেন স্থানীয়রা।

সম্পর্কিত

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি

এরই ধারাবাহিকতায় সোমবার ঈদুল আযহার নামাজ হাওলাদার বংশের লোকজন সকাল সাড়ে ৬টায় ও দড়ি বংশের লোকজন সকাল ৭টায় আদায় করেছেন। তবে দুই পক্ষ আলাদাভাবে নামাজ পড়লেও একে অপরের প্রতি কোনো অভিযোগ করছেন না। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা করে মন্তব্য করেন।

মাহমুদুল হাসান শাকুরী নামে একজন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্টে লিখেছেন, এক মাঠে পৃথক দুটি ঈদ জামাত। খোঁজ নিয়ে দেখেন, এই অপকর্মের মূল হোতা বা কুটিলও দুদিন আগে ফেস্টুন বানিয়েছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার প্রাণ। আমাদের কর্মকাণ্ড দেখে ইবলিশও ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছে। আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করুন।

স্থানীয়রা বলছেন, দুই বংশের হাতে গোনা কয়েকজনের মতবিরোধের কারণে ঈদের নামাজের মতো সম্প্রীতির অনুষ্ঠানে এমন বিভক্তের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে হাওলাদার বংশের ও দড়ি বংশের মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ ও মাওলানা রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা মুসলমান হিসেবে ইসলাম ধর্মের সৌন্দর্য রক্ষার বিষয়ে সচেতন না থাকলে আমাদের ধর্ম সম্পর্কে অন্য ধর্মের মানুষ ভুল বার্তা পাবে। তাই বংশগত বিভেদ থাকলে তা সমাধান করে নামাজের মতো বিষয়ে একাত্মতা রাখা জরুরি।

দড়ি বংশের মতিউর রহমান দড়ি বলেন, গত রমজানের ঈদ থেকেই হাওলাদাররা আলাদাভাবে নামাজ পড়া শুরু করে। তার ধারাবাহিকতায় এবারও তারা আলাদা প্যান্ডেলে নামাজ আদায় করেছেন। যদিও আমাদের মুরুব্বিরা সারাজীবন অন্তত ঈদের নামাজ এক জামায়াতে আদায় করে এসেছেন। তবে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।

হাওলাদার বংশের শাহজাহান হাওলাদার বলেন, গ্রামে দড়ি ও হাওলাদার বংশের লোকজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হওয়ায় গত ঈদুল ফিতর থেকেই আলাদা জামায়াতে নামাজ আদায় করা হচ্ছে। এর আগে আমরা এক সঙ্গেই ঈদের নামাজ আদায় করতাম। দড়ি বংশের লোকজন আমাদের বলেছিল, তাদের সঙ্গে নামাজ পড়তে। কিন্তু আমাদের লোকজন না মানায় ভিন্ন প্যান্ডেলে নামাজ আদায় করেছি। দড়ি বংশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। জাজিরার সকল স্থানে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করেছেন। দড়ি কান্দির বিষয়টি নিয়ে আমি কিছুই জানি না।

ট্যাগ: ঈদুল আজহানামাজলিডশরীয়তপুর
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

কে হচ্ছেন তথ্য উপদেষ্টা, আলোচনায় যারা
বাংলাদেশ

কে হচ্ছেন তথ্য উপদেষ্টা, আলোচনায় যারা

২৫ ফেব্রুয়ারি ২০২৫
ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিন ছুটি
বাংলাদেশ

ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিন ছুটি

১৭ অক্টোবর ২০২৪

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.