বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

রিমান্ডে যেভাবে কাটছে সালমান এফ রহমান ও আনিসুলের দিন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
রিমান্ডে যেভাবে কাটছে সালমান এফ রহমান ও আনিসুলের দিন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এখন রিমান্ডে। তার এবং সাবেক মন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চলছে। তারা দুজনই একসঙ্গে আছেন। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো বাংলায় লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে।

তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় তিনি বাংলা পড়তে পারছেন না। ফলে তাকে সহযোগিতা করছেন তার সঙ্গী আনিসুল হক। তিনি সালমান এফ রহমানকে অভিযোগ পড়ে শুনিয়েছেন।

তাদের খাবারের বিষয়ে জানা গেছে, ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন তারা। চিকেন জাতীয় খাবার পছন্দ করেন সালমান। তিনি শুক্রবার মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন। আর সাবেক আইনমন্ত্রী পছন্দ করেন মাছ। তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন।

এছাড়া ডিবির হাজতখানার ফ্লোরে ঘুমাচ্ছেন দুজনই। কীভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, বসে থাকেন, ঘুমান, খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দিনভর ডিবির শীর্ষ কর্তা, নিউমার্কেট থানার ওসি ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি কার্যালয়ে সালমান ও আনিসুলকে জিজ্ঞাসবাদ করেছেন।

জিজ্ঞাসাবাদের সময় সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ, কোর্টে সাবমিট করার জন্য যে কাগজপত্র বা অর্ডার শিট তার কাছে উপস্থাপন করা হয়েছিল সেগুলো বাংলায় লেখা ছিল।

এ সময় সালমান জানান, তার বাবা পাকিস্তানে ব্যবসা করায় ছোটবেলাতে সেখানে ছিলেন। এ কারণে তিনি বাংলা পড়তে পারেন না। তখন সাবেক আইনমন্ত্রী পড়ে শোনান। পরে সালমান এফ রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন।

শাহজাহান হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। কখন মার্ডার হয়েছে, কারা নির্দেশ দিয়েছে এসব বিষয়ে কোনো কিছু জানি না।’

সম্পর্কিত

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্যবাহী পিঠাপুলি ও উৎসব !

সালমান এফ রহমান তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় বলে জানান জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। বারবার নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় স্বাভাবিক ও স্থির ছিলেন তিনি।

এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না। তবে জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক শুধু হাসেন। তাকে যে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে- এটা শুনেও হাসেন।

এ সময় আনিসুল হক সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি।

তাদের দুজনের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার নিউমার্কেট থানায় দায়ের হওয়া দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

গ্রেফতার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজিসহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ‘দরবেশ’ হিসেবে বহুল পরিচিত। তার শেয়ারবাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথও বেছে নেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া আন্দোলন দমাতে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যার পেছনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সালমান ও আনিসুলকে।

ট্যাগ: আনিসুলরিমান্ডলিডসালমান এফ রহমান
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্যবাহী পিঠাপুলি ও উৎসব !
বাংলাদেশ

হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্যবাহী পিঠাপুলি ও উৎসব !

৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে ৩৬ কোটি টাকা বৃত্তির অফার পেলেন চট্টগ্রামের মীম
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে ৩৬ কোটি টাকা বৃত্তির অফার পেলেন চট্টগ্রামের মীম

৮ আগস্ট ২০২৫

সর্বশেষ

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৬
0

0

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৬
0

0

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

২২ এপ্রিল ২০২৬
বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

২১ এপ্রিল ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.