রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা: ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা: ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানিয়াহুর বাড়িতে বোমা হামলা সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোবার সকালের দিকে পুলিশ এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সদস্যদের হাতে এই ৩ জন গ্রেপ্তার হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পুলিশ।

তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় ও জাতীয়তা সংক্রান্ত কোনো তথ্য প্রদান করা হয়নি বিবৃতিতে; বরং এ প্রসঙ্গে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আগামী অন্তত ৩০ দিন পর্যন্ত সন্দেহভাজনদের নাম-পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর সিজারিয়ায়। গতকাল শনিবার সন্ধ্যায় সেই বাড়ি লক্ষ্য করে ২টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছিল। নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্য সে সময় বাসভবনটিতে ছিলেন না।

সম্পর্কিত

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

বাসভবনেরও তেমন কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ বোমা দু’টি গিয়ে পড়েছে বাড়ির বাগানে।

নেতানিয়াহুর এই বাসভবনটিতে এবারই যে প্রথম হামলা ঘটল— এমন নয়। এর আগে গত ২০ অক্টোবর এ বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ওই হামলায় বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হলেও নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্যের কিছু হয়নি। কারণ সেবারও তারা কেউ বাড়িতে ছিলেন না।

তবে শনিবারের ঘটনার জন্য সরকারবিরোধী বিক্ষোভকারীরা দায়ী বলে ধারণা করা হচ্ছে সাধারণভাবে। ইসরায়েলের পার্লামেন্টের স্পিকার আমির ওহানা বার্তাসংস্থা এএফপিকে এ প্রসঙ্গে বলেন, “প্রধানমন্ত্রীর বাসভবনের সীমানা প্রাচীর, সংলগ্ন বিভিন্ন সড়কে উসকানিমূলক স্লোগান ও বার্তা লেখা হয়েছে। আমি নিশ্চিত যে এসব স্লোগানের সঙ্গে এই বোমা নিক্ষেপের সম্পর্ক রয়েছে।”

প্রসঙ্গত, দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ২০২৩ সালের শুরু থেকে বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলে। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু এবং সম্প্রতি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার পর আরও বেড়েছে বিক্ষোভের মাত্রা ও ব্যাপ্তি।

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক সদস্য এবং বিরোধীদলীয় নেতা বেনি গান্তজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “আমাদের সন্দেহ যদি সঠিক হয় এবং সত্যিই যদি সরকারবিরোধী বিক্ষোভকারীরা এ ঘটনার জন্য দায়ী সেক্ষেত্রে সরকারের উচিত এ ব্যাপারটি দ্রুত পরিষ্কার করা। কারণ এ ধরনের হামলা কোনো প্রতিবাদী পদক্ষেপ নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড।”

সূত্র : এএফপি

 

ট্যাগ: ইসরায়েলের প্রধানমন্ত্রীনেতানিয়াহুরবেঞ্জামিন নেহানিয়াহুরবোমা হামলালিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

তিন বছর পর যুক্তরাজ্যে কমল বাড়ির দাম
অর্থনীতি

তিন বছর পর যুক্তরাজ্যে কমল বাড়ির দাম

৮ সেপ্টেম্বর ২০২৬
MUNMUN 2026 Officially Begins
অন্যান্য

MUNMUN 2026 Officially Begins

১০ জুলাই ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.