রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী- সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ইসলামাবাদের ডি-চক এলাকা। দেশটির প্রশাসনিক কেন্দ্র খ্যাত ডি-চকের দখল নিতে মরিয়া হয়ে ওঠা পিটিআই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী।

এই অভিযানের আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসলামাবাদের সব মার্কেট তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যে কারণে রাতে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

যদিও বিক্ষোভকারীরা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত যতদিন দরকার ইসলামাবাদে অবস্থান চালিয়ে যাবেন তারা। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মঙ্গলবার পাকিস্তানের আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্সের সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে তাজা গুলি বর্ষণ করেছে।

পিটিআই বলছে, আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে তাদের অন্তত দুই কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, ডি-চকের চারপাশ ঘিরে নিরাপত্তা বাহিনীর তৈরি করা প্রতিবন্ধকতা এড়িয়ে সেখানে পৌঁছান কিছু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের বাধা দিতে সড়ক-মহাসড়কে বিশাল আকারের কনটেইনারের প্রাচীর তৈরি করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা এসব কনটেইনারের ওপরে উঠে পড়েন। এ সময় পাক রেঞ্জার্সের সদস্যদের বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়তে দেখা যায়। তবে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে বিরত রয়েছেন।

এ সময় আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা তাজা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা আবারও ডি-চকে জড়ো হওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে রেড জোন এলাকা ডি-চকের প্রত্যেকটি প্রবেশমুখের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলাবাহিনী।

সম্পর্কিত

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে কর্মী-সমর্থকের বিশাল একটি বহর এখনও ইসলামাবাদ থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে। কর্তৃপক্ষের কঠোর প্রতিক্রিয়ার কারণে এই বহরের ইসলামাবাদ অভিমুখী গতি কমিয়ে দেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, সন্ধ্যার দিকে রেঞ্জার্সের কর্মীরা ডি-চকের সব প্রবেশমুখে অবস্থান নিয়েছেন। তবে পিটিআইয়ের কর্মী-সমর্থকরা আবারও ডি-চকের কাছাকাছি আসার চেষ্টা করছেন। দেশটির অত্যন্ত সুরক্ষিত ও স্পর্শকাতর এই এলাকায় সমবেত হওয়ার ঘোষণা দিয়ে ইসলামাবাদের চতুর্দিক থেকে পিটিআইয়ের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে আসছেন।

• ডি-চকের দখল নিতে কেন মরিয়া পিটিআই?
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলী আমিন গান্দাপুর পিটিআইয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ডি-চকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

ইসলামাবাদের অত্যন্ত সুরক্ষিত রেড জোনের একটি এই ডি-চক। পাকিস্তানের রাজনৈতিক প্রতিবাদ-বিক্ষোভের অন্যতম তীর্থস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে এই গোলচত্বরকে।

ডি-চক এলাকায় দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন রয়েছে। এর মধ্যে দেশটির সংসদ ভবন, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, জাতীয় পরিষদ ভবন ও বিভিন্ন দেশের দূতাবাস এবং হাইকমিশন রয়েছে।

ইসলামাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত ডি-চককে দেশটিতে অনেকেই ‘‘ডেমোক্রেসি চক’’ নামেও বর্ণনা করে থাকেন। স্থানটি দীর্ঘদিন ধরে প্রতিবাদের প্রধান চত্বর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০১৪ সালে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ওই স্থানটিতে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ডি-চক থেকে প্রায় ৫৫০ মিটার দূরে জড়ো হচ্ছেন; যেখানে তিন স্তরের কনটেইনারের স্তূপ করে রাখা হয়েছে।

ট্যাগ: অভিযানের শঙ্কাইসলামাবাদবন্ধ ঘোষণালিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি
আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি

১০ জানুয়ারি ২০২৫
ইসলামী ব্যাংকের ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা চরম জুলুম: প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক

ইসলামী ব্যাংকের ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা চরম জুলুম: প্রধানমন্ত্রী তারেক রহমান

১১ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.