রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

লন্ডন রাজত্বের ইতি টানলেন হাইকমিশনার সাইদা মুনা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
লন্ডন রাজত্বের ইতি টানলেন হাইকমিশনার সাইদা মুনা

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব ছেড়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। পেশাদার এই কূটনীতিকের চাকরির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে।

দায়িত্বভার ছেড়ে দেওয়ার বিষয়টি সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, লন্ডন হাইকমিশনের অর্পিত দায়িত্ব ছেড়ে দিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা। দায়িত্বভার ছেড়ে দেওয়ার বিষয়টি সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন তিনি। সাইদা মুনা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার আগের সময় লন্ডনে কাটাবেন, এজন্য তিনি ছুটিও নিয়েছেন।

আশা করা হচ্ছে, হাইকমিশনার সাইদা মুনা অবসরোত্তর ছুটিতে যাওয়ার আগে ডিসেম্বরে ঢাকায় এসে রিপোর্ট করবেন।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা। এই কূটনীতিকের চাকরির মেয়াদ চলতি বছরের ২৬ ডিসেম্বর শেষ হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের বিদায়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর এক দাপ্তরিক আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়।

পেশাদার কূটনীতিক সাইদা মুনা বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে তিনি একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জলবায়ু কূটনীতিতে অবদানের জন্য ২০২২ সালে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

এদিকে, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমানে মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের জন্য এগ্রিমো চাওয়া হয়েছে।

ট্যাগ: যুক্তরাজ্যেলন্ডন রাজত্বসাইদা মুনাহাইকমিশনার
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

benjir
বাংলাদেশ

আজিজের বিচার সেনাবাহিনী করবে, বেনজীরের বিরুদ্ধে ব্যবস্থায় সম্মত সরকার

২৬ মে ২০২৪
মির্জা ফখরুল: চার দশকের রাজনীতির শেষে যে সম্মান প্রাপ্য
জাতীয়

মির্জা ফখরুল: চার দশকের রাজনীতির শেষে যে সম্মান প্রাপ্য

১১ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.