মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

পাকিস্তানে ইংল্যান্ড ক্রিকেটারদের পিএসএল খেলায় নিষেধাজ্ঞা!

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪
in খেলা
Reading Time: 1 min read
A A
0
পাকিস্তানে ইংল্যান্ড ক্রিকেটারদের পিএসএল খেলায় নিষেধাজ্ঞা!

প্রায় একই সময়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর শুরু হতে যাওয়ায় বিপাকে পড়তে যাচ্ছে আয়োজক দেশগুলো। একই সময়ে পিএসএল এবং আইপিএলের সূচি নির্ধারিত হওয়ায় পাকিস্তান আগে থেকেই জটিলতায় রয়েছে। স্বাভাবিকভাবেই বিদেশি ক্রিকেটারদের ঝোঁক বেশি থাকে আইপিএলে। এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড–ও বাধা হয়ে দাঁড়িয়েছে পিএসএলের।

ইংলিশ ক্রিকেটাররা যেন নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট ছেড়ে না যান, সেলক্ষ্যে পিএসএলসহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের। ইংল্যান্ডের ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের পরবর্তী আসর আগামী বছরের ২৯ মে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। স্বাভাবিকভাবেই ১৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট হওয়ায় এর সূচিও থাকে ম্যারাথন, দীর্ঘ মেয়াদে। ফলে কেবল পিএসএলই নয়, ওই সময়ে চলমান কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজির জন্যই নিজেদের ক্রিকেটারদের না ছাড়ার কথা জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইপিএলের কথা বলা হলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিলামের আগে ইংল্যান্ডসহ সব বোর্ডের কাছ থেকে ক্রিকেটারদের পাওয়ার নিশ্চয়তা নিয়েছে। ফলে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের হয়তো ছাড়তে বাধ্য থাকবে ইংলিশরা। সেক্ষেত্রে ভুক্তভোগী হবে পাকিস্তান। আগের আসরগুলোতে তারা ইংলিশ ক্রিকেটারদের পেলেও এবার সম্ভবত তাদের সেই সুযোগটি বন্ধ হতে চলেছে!

সম্পর্কিত

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রোমে সিলেট স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ভাইটালিটি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড টুর্নামেন্ট দুটিকে এড়িয়ে কোনো ক্রিকেটারই যেন কোনো প্রতিযোগিতায় অংশ না নেয় ইসিবি তার জন্য কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। ইংল্যান্ড ক্রিকেটের অভিভাবক সংস্থাটি কোনো ক্রিকেটার যেন একটি টুর্নামেন্ট থেকে বাদ যেতেই আরেকটি টুর্নামেন্টে জড়িয়ে না যায়, সেই সুযোগ বন্ধ করার পরিকল্পনা করছে। নতুন নিয়ম অনুসারে– প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন না এমন ক্রিকেটাররা সাদা বলের ঘরোয়া টুর্নামেন্টও যাতে বাদ না দিয়ে বসেন।’

ওই প্রতিবেদনে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আমরা আমাদের খেলার প্রতি সততা এবং ইংল্যান্ড ও ওয়েলসে হওয়া টুর্নামেন্টের শক্তি-সামর্থ্য বজায় রাখতে চাই। এই নিয়মে ক্রিকেটার ও কাউন্টি ক্লাবগুলোকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি বা ছাড়পত্র) দেওয়ার বিষয়ে বোর্ডের অবস্থান পরিষ্কার করা হবে। বাইরের দেশে খেলার অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের টুর্নামেন্টও ঠিক রাখার ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য। যাতে কেউ আমাদের ঘরোয়া টুর্নামেন্টকে কোনোভাবেই ছোট না ভাবে।’

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই মার্চের মাঝামাঝি থেকে এক মাসব্যাপী পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলবে। আর আইপিএলের সম্ভাব্য উদ্বোধন ১৪ মার্চ থেকে। যেখানে খেলার জন্য ইতোমধ্যে মেগা নিলাম থেকে দল পেয়েছেন জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, রিচ টপলি ও মঈন আলিসহ কয়েকজন।

ট্যাগ: ইংল্যান্ডক্রিকেটারদের পিএসএলপাকিস্তান
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান
খেলা

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

২৫ জুন ২০২৪
ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ
আন্তর্জাতিক

ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ

২৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে মেয়াদ–ব্যয় বাড়ানোয় কড়াকড়ি

রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে মেয়াদ–ব্যয় বাড়ানোয় কড়াকড়ি

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

২২ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.