রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

৫১ রানের দাপুটে জয়ে ডিপিএল সিজন-১-এর শিরোপা ডার্মস্টাট ভাই-ব্রাদার্সের

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
in খেলা, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
৫১ রানের দাপুটে জয়ে ডিপিএল সিজন-১-এর শিরোপা ডার্মস্টাট ভাই-ব্রাদার্সের

ডার্মস্টাট, জার্মানি: প্রবাসের মাটিতে ক্রিকেটের উচ্ছ্বাস আর বাংলাদেশি সংস্কৃতির আবহে জার্মানির ডার্মস্টাটের বুর্গারপার্কে অনুষ্ঠিত হলো ১০ ওভারের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ‘ডার্মস্টাট প্রিমিয়ার লিগ—ডিপিএল সিজন ১’। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডার্মস্টাট ভাই-ব্রাদার্স।

‘৬ দল, ১ ট্রফি, ১ চ্যাম্পিয়ন’—এই স্লোগানকে সামনে রেখে বুর্গারপার্কের মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। বিডি স্পোর্টিং ডার্মস্টাটের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৬০ জন খেলোয়াড় অংশ নেন। অংশগ্রহণকারী ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে ছিল ফ্যালকন ফিউরি, ইউনাইটেড ডার্মস্টাট ও ডার্মস্টাট মিত্তে আয়রন লিজিয়ন। ‘বি’ গ্রুপে খেলেছে ডার্মস্টাট ভাই-ব্রাদার্স, ডার্মস্টাট স্ট্রাইকার্স ও সুন্দরবন টাইগার্স।

দিনব্যাপী গ্রুপ পর্বের প্রতিদ্বন্দ্বিতার পর অনুষ্ঠিত হয় সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াই। শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত মেগা ফাইনালে জায়গা করে নেয় ডার্মস্টাট ভাই-ব্রাদার্স ও ডার্মস্টাট মিত্তে আয়রন লিজিয়ন। শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডার্মস্টাট ভাই-ব্রাদার্স। নির্ধারিত ১০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫৯ রান। ফলে শিরোপা জিততে ডার্মস্টাট মিত্তে আয়রন লিজিয়নের সামনে দাঁড়ায় ১৬০ রানের লক্ষ্য।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় ডার্মস্টাট মিত্তে আয়রন লিজিয়ন। ফলে ৫১ রানের দারুণ জয় তুলে নিয়ে ডিপিএল সিজন-১-এর প্রথম শিরোপা নিজেদের করে নেয় ডার্মস্টাট ভাই-ব্রাদার্স। রানার্স-আপ হয় ডার্মস্টাট মিত্তে আয়রন লিজিয়ন।

ফাইনালে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক অলরাউন্ড নৈপুণ্য দেখান ডার্মস্টাট ভাই-ব্রাদার্সের তারকা অলরাউন্ডার আবির ইকবাল। তাঁর অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি নির্বাচিত হন ফাইনালের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা।

ক্রিকেটের এই আয়োজনকে সফল করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সহযোগিতায় এগিয়ে আসে। টুর্নামেন্টের অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে জার্মান বাংলা চ্যানেল (জিবিসি)। কারিগরি সহযোগী ছিল ‘কোড্যাকটিক্স (Codactics)’ এবং প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিল ‘জাফরান এশিয়ান অ্যান্ড অ্যারাবিক সুপারমার্কেট’।

মাঠের ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি দর্শক ও অতিথিদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে ওঠে দেশীয় খাবারের স্টল। সেখানে পরিবেশিত নানা ধরনের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রবাসের মাটিতে তৈরি করে বাংলাদেশের পরিচিত স্বাদ ও সংস্কৃতির আবহ। খাবারের স্টল ঘিরে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও বিভিন্ন পুরস্কার। বিজয় উদ্‌যাপনের পাশাপাশি পুরো আয়োজনজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় পারস্পরিক সৌহার্দ্য ও মিলনমেলার পরিবেশ।

সম্পর্কিত

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

আয়োজক ও অতিথিরা আশা প্রকাশ করেন, জার্মানির মাটিতে বাংলাদেশিদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের ক্ষেত্র তৈরি করবে না, বরং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

ফাতেমা রহমান রুমা
জার্মানি

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলা কিউআর মানুষের দৈনন্দিন লেনদেনে নতুন দিগন্ত খুলে দেবে: মো. রাফাত উল্লা খান
অর্থনীতি

বাংলা কিউআর মানুষের দৈনন্দিন লেনদেনে নতুন দিগন্ত খুলে দেবে: মো. রাফাত উল্লা খান

৩০ জুলাই ২০২৬
এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ
অর্থনীতি

এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

২ আগস্ট ২০২৬

সর্বশেষ

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

২৭ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.