সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অপরাধ

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪
in অপরাধ, আন্তর্জাতিক
Reading Time: 1 min read
A A
0
ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই)’ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয়।

এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের হুমকি দেওয়া হলো। শুক্রবার (১৩ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইমেইল বার্তা পাঠিয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। রুশ ভাষায় লেখা ওই ইমেইলটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের ইমেইল পাঠানো হয় বলে জানা গেছে।

তবে বার্তাসংস্থা রয়টার্স বলছে, মুম্বাইয়ের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে সতর্কবার্তাটি পাঠানো হয়েছে।

হুমকির এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

সৌদির বিকল্প সরবরাহ পরিকল্পনায় কমল তেলের দাম

মুম্বাই পুলিশের জোন-১ -এর ডিসিপিকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে লেখা হয়েছে, “ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে হুমকি-সম্বলিত ইমেইল পাঠানো হয়েছে। ওই ইমেইলটি রুশ ভাষায় লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, ব্যাংক উড়িয়ে দেওয়া হবে! থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

অবশ্য কোনও ভিপিএন ব্যবহার করে এই হুমকি ইমেইল পাঠানো হয়েছে কিনা সেটিও মুম্বাই পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশের আশঙ্কা, এক্ষেত্রে যে বা যারা এই ইমেইল পাঠিয়েছে, তারা হয়তো নিজেদের আসল পরিচয় ও প্রকৃত ভৌগোলিক অবস্থান লুকোনোর জন্য কোনও ভিপিএন ব্যবহার করতে পারে। যাতে যে ডিভাইস থেকে ওই ইমেইল পাঠানো হয়েছে, তার আইপি অ্য়াড্রেস গোপন রাখা যায়।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরবিআই-এর গভর্নর পদে পরিবর্তন হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ২৬তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা। তিনি শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়েছেন। শক্তিকান্ত ৬ বছর ওই পদে ছিলেন।

সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের আইএএস কর্মকর্তা। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সম্প্রতি তাকে আরবিআই-এর গভর্নর হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়।

ট্যাগ: লিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ডিজিটাল হুন্ডি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, ফ্রিজ হচ্ছে আরও ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট
অপরাধ

ডিজিটাল হুন্ডি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, ফ্রিজ হচ্ছে আরও ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট

৩ আগস্ট ২০২৬
Donald Trump
আন্তর্জাতিক

গৃহহীনদের ‘অবিলম্বে’ ওয়াশিংটন ডিসি ছাড়তে বললেন ট্রাম্প

১২ আগস্ট ২০২৫

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.