রবিবার, জুন ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

আজই নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ফ্রান্স, কাকে বেছে নেবেন ম্যাক্রোঁ?

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
A A
0
আজই নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ফ্রান্স, কাকে বেছে নেবেন ম্যাক্রোঁ?

সাম্প্রতিক রাজনৈতিক সংকটে উত্তাল গোটা ফ্রান্স। টালমাটাল পরিস্থিতিও তৈরি হয়েছে ইউরোপের এই দেশটিতে। এমন অবস্থার মধ্যেই শুক্রবার (১৩ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এর আগে চলতি মাসের শুরুতে দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন এবং এতে করে দেশটিতে রাজনৈতিব সংকট দেখা দেয়। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার সকালে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে তার কার্যালয় জানিয়েছে। ম্যাক্রোঁ পোল্যান্ড সফর থেকে তাড়াতাড়ি ফিরে আসার পরে বৃহস্পতিবার এলিসি প্রেসিডেনশিয়াল প্যালেস জানায়, “(নতুন) প্রধানমন্ত্রীর নাম ঘোষণার বিবৃতি আগামীকাল সকালে প্রকাশিত হবে।”

ফ্রান্সের নতুন এই প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের স্থলাভিষিক্ত হবেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সম্প্রতি পদত্যাগ করেন তিনি।

এদিকে বার্নিয়ের পদত্যাগের পরপরই ম্যাক্রোঁর পদত্যাগের দাবিও উঠেছিল। কারণ ম্যাক্রোঁর অনেক রাজনৈতিক বিরোধীই মনে করেন, ফরাসি এই প্রেসিডেন্টের পদত্যাগ দেশে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে।

কিন্তু সেই দাবি প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ২০২৭ সালে ‘মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত’ তার পদে থাকার অঙ্গীকার করেন।

অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কার নাম ঘোষণা করতে পারেন তা নিয়ে আছে জল্পনা-কল্পনা। আলোচনার শীর্ষে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটেইলেউ এবং মধ্যপন্থি সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া বায়রু।

সম্পর্কিত

বেনজীরকে নিয়ে দুবাই থেকে আসা সেই ‘চিঠি’ এবং ৩০ দিনের ডেডলাইন: আসলে কী ঘটতে যাচ্ছে?

‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন

তবে অচলাবস্থার মধ্যে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সমর্থন পাবে এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কঠিন হতে পারে বলেই মনে করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে দেশটির আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ব্যাপকভাবে ভোট দেন। এর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কর্তৃক নিযুক্ত হওয়ার মাত্র তিন মাসের মাথায় সরে যেতে হয় তাকে।

ভোটাভুটিতে সংসদ সদস্যদের হয় হ্যাঁ ভোট দিতে হতো বা ভোটদান থেকে বিরত থাকতে হতো। প্রস্তাবটি পাসের জন্য ২৮৮ ভোট প্রয়োজন ছিল। তবে ফরাসি পার্লামেন্টের মোট ৩৩১ জন এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন।

এর ফলে ১৯৬২ সালের পর এবারই প্রথমবারের মতো অনাস্থা ভোটে ইউরোপের এই দেশটিতে সরকারের পতন হলো। এই ঘটনা ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে, কারণ গত গ্রীষ্মে আগাম নির্বাচনের পর ফরাসি পার্লামেন্টে কার্যত কোনও গোষ্ঠীরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই।

ট্যাগ: নতুন প্রধানমন্ত্রীফ্রান্সম্যাক্রোঁ?
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

usa-crime
আন্তর্জাতিক

কুইন্সে কিশোরীকে যৌন প্রস্তাব, যুবক গ্রেফতার

১২ আগস্ট ২০২৫
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ

২৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.