রবিবার, জুন ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩ মার্চ ২০২৫
in নিউইয়র্ক
Reading Time: 1 min read
A A
0
নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

জলি আহমেদ:নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কর্মসূচির অংশ হিসেবে কনস্যুলেটে আনুষ্ঠানিকভাবে পতাকা অর্ধনমিত রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা, স্টেট ডিপার্টমেন্ট, বিভিন্ন দেশের কূটনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।অনুষ্ঠানে ৫২’র ভাষা শহিদ, ৭১ ও ২০২৪ এর জুলাই-আগস্টের সকল শহীদের স্মরণে ও সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২-এর বর্ণাঢ্য ঈদ উল-আযহার পুনর্মিলনী

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ সময় কনসাল জেনারেল মো. নাজমুল হুদা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫-এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, মূলত ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি প্রোথিত হয় যা পূর্ণতা পায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তিনি ৫২’র মহান ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউরসহ সকল ভাষা শহীদ, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে সব শহীদ, শহীদ বুদ্ধিজীবী এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবে সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি কমিউনিটির পরিচিত মুখ ও অন্যান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান গিয়াস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী ও খন্দকার ডক্টর মাসুদুর রহমান, জেক আব মিল্টন ! এ সময় গিয়াস আহমেদ বলেন, ১৯৫২’র ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। দেশের সংস্কৃতি ও ভাষা বিদেশের মাটিতে পরিচয় করিয়ে দিতে প্রবাসী হিসেবে আমাদেরও করণীয় রয়েছে। এছাড়া নতুন বাংলাদেশ গঠনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দ্রুত সংস্কারে শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে ইকোনোমিস্টস কান্ট্রি অব দ্য ইয়ার ২০২৪ ও জুলাই অনির্বাণ নামে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের আয়োজন করা হয়।দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী লিয়ানা, সবশেষে সংগীত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী লিনি সাবরিন এবং তার সঙ্গে বাজিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী জনপ্রিয় মিউজিয়ান রিদ,আকাশ এবং সৌরভ! তাদের সুরের মূর্ছনায় এবং অসাধারণ সংগীত পরিবেশনায় পুরো আয়োজনটিকে পরিপূর্ণতা দেয়!

এর আগে কনসাল জেনারেল মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন এবং বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে একুশের প্রথম প্রহরে অস্থায়ী ভিত্তিতে নির্মিত শহিদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ট্যাগ: উদযাপননিউইয়র্কমাতৃভাষা
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতির বনভোজন: আনন্দ-উচ্ছ্বাসে প্রবাসীদের মিলনমেলা
নিউইয়র্ক

নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতির বনভোজন: আনন্দ-উচ্ছ্বাসে প্রবাসীদের মিলনমেলা

২১ আগস্ট ২০২৫
নিউইয়ার্কের বাফেলোতে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা
নিউইয়র্ক

নিউইয়ার্কের বাফেলোতে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

২৮ এপ্রিল ২০২৪

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.