সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

সব ধরনের ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, নিউইয়র্ক, বিশ্ব, যুক্তরাষ্ট্র, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
সব ধরনের ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

রয়টার্স

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হওয়ায় ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে এ সিদ্ধান্তের অর্থ সব ধরনের মার্কিন ভিসার আবেদন বা সাক্ষাৎকার স্থগিত করা নয়; সিদ্ধান্তটি শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য।

সম্পর্কিত

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাই

সরাসরি সম্প্রচার করা হবে ফায়ারিং স্কোয়াডে মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক অভিযান চালানোর পাশাপাশি তাঁর প্রশাসন অভিবাসনসংক্রান্ত নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গতকাল মঙ্গলবার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করে ভিসাসেবা–সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রশিক্ষণ কর্মসূচিটির বিস্তারিত তথ্য বা এর সময়কাল প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, এর অন্যতম লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন ভিসাপ্রার্থী শনাক্ত করতে সহায়তা করা, যাঁরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি জনকল্যাণমূলক সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ভিসাপ্রার্থীদের মূল্যায়ন যেন সামগ্রিক ও ধারাবাহিকভাবে করা হয়, সেটিও নিশ্চিত করতে চায় প্রশাসন।

ফাইন্যান্সিয়াল টাইমস প্রথম ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের খবর প্রকাশ করে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাঁদের ই-মেইল করে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির আওতায় বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও ঘটেছে। এর মধ্যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সংশ্লিষ্টতা এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো বিষয়ও রয়েছে।

ট্রাম্প প্রশাসনের যুক্তি, এসব পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা এবং এমন ব্যক্তিদের প্রবেশ বা অবস্থান সীমিত করা, যাঁদের বিষয়ে জাতীয় স্বার্থ বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

তবে অভিবাসন নীতির ক্ষেত্রে প্রশাসনকে আইনি চ্যালেঞ্জের মুখেও পড়তে হচ্ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার একটি নীতি বাতিল করেন। ওই নীতির আওতায় এসব দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বিচারক বলেন, ওই নীতি কার্যকর করার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় ফিরে তাঁর প্রশাসন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যাপক অভিযান শুরু করে। তবে সমালোচকেরা বলছেন, প্রশাসনের কঠোর নীতির প্রভাব এখন শুধু অবৈধ অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ নেই; বৈধ অভিবাসনপ্রত্যাশীরাও এর প্রভাবের মুখে পড়ছেন।

মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে বলেছে, এসব পদক্ষেপ বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।

তাদের আরও আশঙ্কা, কঠোর অভিবাসন অভিযানের ফলে যুক্তরাষ্ট্রে বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অনিরাপত্তা তৈরি হতে পারে। জাতিগত পরিচয়ের কারণে কেউ সন্দেহ বা অতিরিক্ত নজরদারির শিকার হতে পারেন বলেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো।

নতুন সিদ্ধান্তে অভিবাসী ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি অনিশ্চিত হয়ে পড়লেও এটিকে সব ধরনের মার্কিন ভিসাসেবা স্থগিত হিসেবে দেখার সুযোগ নেই। আপাতত মূল পরিবর্তনটি অভিবাসী ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট ঘিরেই। নতুন সময়সূচি কবে কার্যকর হবে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা
রাজনীতি

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

২৬ জানুয়ারি ২০২৬
ডাকসু সংগ্রহশালা বিতর্ক: রাজনৈতিক প্রচারমঞ্চ নয়, প্রয়োজন ইতিহাসের নিরপেক্ষ আর্কাইভ
জাতীয়

ডাকসু সংগ্রহশালা বিতর্ক: রাজনৈতিক প্রচারমঞ্চ নয়, প্রয়োজন ইতিহাসের নিরপেক্ষ আর্কাইভ

১৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

অথচ আমাদের অহংকারের শেষ নেই!

অথচ আমাদের অহংকারের শেষ নেই!

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

চট্টগ্রাম বন্দর নিয়ে ভাবনার বিষয় আছে: জুলকারনাইন শায়ের

চট্টগ্রাম বন্দর নিয়ে ভাবনার বিষয় আছে: জুলকারনাইন শায়ের

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

৯ অক্টোবর ২০২৬
পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

৯ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.