মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ রাজনীতি

ডয়চে ভেলেকে মতিউর রহমানের সাক্ষাৎকারের বিশ্লেষণ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬
in রাজনীতি
A A
0
ডয়চে ভেলেকে মতিউর রহমানের সাক্ষাৎকারের বিশ্লেষণ

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ভাই সম্প্রতি জার্মানীতে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে অংশগ্রহণের এক পর্যায়ে সেখানকার জনপ্রিয় গণমাধ্যম ডয়েচ ভেলে একটি সাক্ষাৎকার দেন । ডয়েচ ভেলের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের গণমাধ্যম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকাল এবং তার সম্পাদিত নিজ প্রতিষ্ঠান প্রথম আলো নিয়ে কথা বলেছেন ।
বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজের নানানদিক নিয়ে তার সাক্ষাৎকারটি গণমাধ‍্যমসহ রাজনীতি সচেতন প্রায় সবমহলে আলোচনার জন্ম দিয়েছে । প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকেই মতিউর রহমান আলোচনার বাইরে কখনো থাকেননি ।
এক প্রশ্নের জবাবে ডয়েচ ভেলেকে সম্পাদক মতিউর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের শাসনামলকে স্বৈর শাসন উল্লেখ করে বলেছেন এ সময়ে প্রথম আলো অনেক চাপের মধ‍্যে ছিলো ।
ইউনূসের নেতৃত্বে গঠিত অনির্বাচিত সরকারের আমলে গণমাধ্যমের জন‍্য ভালো কিছু হবে বলেও প্রত‍্যাশা করেছিলেন তিনি । ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম আলো কার্যালয় যেভাবে আক্রান্ত হয় তার নিখুঁত বর্ণনা করতে গিয়ে তিনি ডয়েচ ভেলেক বলেছেন দেশের শীর্ষস্থানীয় সব গোয়েন্দা প্রধান ও পুলিশ বিভাগের সর্বোচ্চ জায়গায় কথা বলেও প্রথম আলো কার্যালয়ে হামলা তারা কোনভাবেই রোধ করতে পারেননি। প্রথম আলো সম্পাদক আরো বলেন তার বিশ্বাস তৎকালীন প্রধান উপদেষ্টা ড. ইউনূস যদি কঠোর পদক্ষেপ নিতেন তাহলে হয়তো প্রথম আলো রক্ষা পেতো । প্রবীন এই সম্পাদক তার নিজ পত্রিকা আক্রমনের ঘটনার পাশাপাশি ইউনূস সরকারের আমলে বাংলাদেশের সাংবাদিক সমাজের উপর যে অত‍্যাচার, নির্যাতন , অন‍্যায়, অবিচার এবং মব সন্ত্রাস ও হত‍্যাকান্ডের ঘটনা ঘটেছে তার একটা তথ‍্যনির্ভর বর্ণনা দিতে পারতেন । এই বিষয়টি এড়িয়ে যাওয়া মানে ইউনূস আমলে সংঘটিত মিডিয়া সন্ত্রাসকে পরোক্ষভাবে মৌন সমর্থন দেওয়ার শামিল ।

মতি ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি তো বলেছেন শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে অনেক চাপে ছিলেন কিন্তু আপনার পত্রিকা অফিসের সামনে তখন একটা ককটেলও বিস্ফোরিত হয়নি হামলা তো দূরের কথা । শেখ হাসিনা সরকারের বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন । আওয়ামী লীগের কিংবদন্তিতুল‍্য নেতা ও ৬৯ এর ছাত্র গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ আপনার পত্রিকায় লিখতেন । বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে আপনার সুসম্পর্ক সবই জানতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এসব বিষয়ে শেখ হাসিনার মনোভাব নেতিবাচক হলে তা সম্ভব হতো না । ইউনূসের শাসনামল আপনার কাছে স্বৈরশাসন নয় অথচ এই মহান উপদেষ্টার দেড় বছরের মেয়াদে আপনার প্রথম আলোতে হামলা অগ্নিসংযোগ হয়। শুধু কী তাই ইসলামের লেবাসধারী উগ্রবাদীদের একটি দল প্রথম আলো কার্যালয়ের সামনে ঘোষণা দিয়ে গরু জবাই করে উৎসবের নামে কী নগ্ন উল্লাস করেছে সেই বিষয়টিও প্রত্যক্ষ করেছে জাতি ।

সম্পর্কিত

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের হিসাব চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

প্রিয় মতি ভাই আপনিই বলেন সাংবাদিক সমাজ কিংবা অন‍্যসব মিডিয়া বাদ দিলাম আপনার স্বচ্ছ বিবেক এবং নিরপেক্ষ পর্যবেক্ষন কী বলে প্রথম আলোর জন‍্য শেখ হাসিনার ১৬ বছরের সরকার সম্মানের ছিলো নাকি ইউনূসের দেড় বছরের শাসনকাল স্বর্ণযুগ ছিলো কোনটি ?
সবশেষে বলতে চাই মতি ভাই ডয়েচ ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে আপনি তো বলেছেন তৎকালীন প্রধান উপদেষ্টা ড. ইউনূস যদি সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশনা দিতেন তাহলে হয়তো প্রথম আলো আক্রান্ত হতো না । যেহেতু প্রথম আলো আক্রান্ত হয়েছে তার মানে ইউনূস সাহেবের গাফিলতি ছিলো ।
মতি ভাই আপনার বক্তব্যের আলোকেই পাঠক হিসেবে আমরা কী আশা করতে পারি প্রথম আলোতে সেদিন মব সন্ত্রাস ও অগ্নিসংযোগে ইউনূস সাহেবের গাফিলতির বিষয়টি আপনি অবশ‍্যই তুলে ধরবেন ।
আপনার তীর্যক বিশ্লেষনে উঠে আসবে ইউনূস আমলে সংঘটিত সাংবাদিক সমাজের উপর অমানবিক, পাশবিক ও অকল্পনীয় নিষিঠুরতার করুন চিত্র ।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!
মতামত

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

২১ জুন ২০২৬
জুলাই সনদ ও নতুন বাংলাদেশ
রাজনীতি

জুলাই সনদ ও নতুন বাংলাদেশ

২৩ অক্টোবর ২০২৫

সর্বশেষ

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর দিকনির্দেশনায় নতুন পথচলা

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর দিকনির্দেশনায় নতুন পথচলা

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬
0

0

ডয়চে ভেলেকে মতিউর রহমানের সাক্ষাৎকারের বিশ্লেষণ

ডয়চে ভেলেকে মতিউর রহমানের সাক্ষাৎকারের বিশ্লেষণ

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬
0

0

Shah Cement Showcases National Pride Through Sanjoy Deb

Shah Cement Showcases National Pride Through Sanjoy Deb

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬
0

0

Bank Asia Receives Certificate of Excellence from Bangladesh Bank

Bank Asia Receives Certificate of Excellence from Bangladesh Bank

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর দিকনির্দেশনায় নতুন পথচলা

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর দিকনির্দেশনায় নতুন পথচলা

৩০ জুন ২০২৬
ডয়চে ভেলেকে মতিউর রহমানের সাক্ষাৎকারের বিশ্লেষণ

ডয়চে ভেলেকে মতিউর রহমানের সাক্ষাৎকারের বিশ্লেষণ

৩০ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.