সোমবার, আগস্ট ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

ইউএন পুলিশ সম্মেলনে বাংলাদেশের দুই নতুন প্রস্তাব

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৯ জুলাই ২০২৬
in জাতীয়, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
ইউএন পুলিশ সম্মেলনে বাংলাদেশের দুই নতুন প্রস্তাব

ইউএন পুলিশ সম্মেলনে বাংলাদেশের দুই নতুন প্রস্তাব

 

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান | ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (5th United Nations Chiefs of Police Summit – UNCOPS 2026)-এ যোগদান করেছেন। এতে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

​এবারের দুই দিনব্যাপী (০৭-০৮ জুলাই) সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের পুলিশ প্রধান এবং নীতি-নির্ধারকগণ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় তিনটি মূল প্লেনারি সেশনে অংশ নিচ্ছেন। সেশনগুলো হলো— জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’ (Vision for the Future of UN Police); ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ (Innovations and New Technologies in UN Policing) এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ (Enhancing International Cooperation to Address Transnational Challenges)।

আজ সম্মেলনের প্রথম সেশনে (অধিবেশনে) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন।”

বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “ভবিষ্যতের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিটকে (FPU) আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। আমাদের পুলিশ বাহিনীতে ইতিমধ্যে সোয়াত (SWAT), বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স-লেড পুলিশিং ব্যবস্থার অন্তর্ভুক্তি ও সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।”

বিশ্ব পরিমণ্ডলে মেধা ও দক্ষতার পদ্ধতিগত আদান-প্রদানের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ (UN Police Knowledge and Innovation Network) প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের সেরা অনুশীলন এবং প্রযুক্তিগত দক্ষতা শেয়ার করতে পারবে। তিনি জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বার্ষিক পরিবেশ পুলিশিং সম্মেলন (Annual Environment Policing Conference) আয়োজনের প্রস্তাব করেন। মন্ত্রী একটি অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সম্পর্কিত

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সুনির্দিষ্ট ও দূরদর্শী প্রস্তাবনা এবং বিশ্বশান্তিতে বাংলাদেশের সুদৃঢ় অঙ্গীকার বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম (DPO), অপারেশনাল সাপোর্ট (DOS) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক (DPPA) আন্ডার-সেক্রেটারি-জেনারেলগণ উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অর্থনীতি

সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

৪ আগস্ট ২০২৬
হরমুজ খোলার আশায় তিন সপ্তাহের সর্বনিম্নে তেলের দাম, সতর্কবার্তা ট্রাম্পের
আন্তর্জাতিক

হরমুজ খোলার আশায় তিন সপ্তাহের সর্বনিম্নে তেলের দাম, সতর্কবার্তা ট্রাম্পের

৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

যোগ্যতা-সততাই হবে পদোন্নতির মাপকাঠি, নির্দেশ প্রধানমন্ত্রীর

যোগ্যতা-সততাই হবে পদোন্নতির মাপকাঠি, নির্দেশ প্রধানমন্ত্রীর

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

২৪ আগস্ট ২০২৬
বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

২৪ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.