বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0

টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬’-এ বাংলাদেশের সেরা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এ সম্মাননা পেল ব্যাংকটি।

সম্পর্কিত

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বশীল ব্যাংকিং, টেকসই অর্থায়ন এবং শক্তিশালী করপোরেট সুশাসনের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকটি তাদের ব্যবসায়িক কৌশল, পরিচালন ব্যবস্থা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন সিদ্ধান্তে ইএসজি নীতিমালাকে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করেছে, যা টেকসই উন্নয়নের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

ব্যাংক ও আর্থিক খাতে ‘ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। ‘সেরা ইএসজি ব্যাংক’ ক্যাটাগরিতে সেইসব আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়, যারা টেকসই অর্থায়ন, দায়িত্বশীল সুশাসন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য নেতৃত্ব প্রদর্শন করে।

এ অর্জন প্রসঙ্গে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, “টানা চতুর্থবারের মতো ইউরোমানির এ স্বীকৃতি টেকসই অর্থায়ন, শক্তিশালী সুশাসন এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। ইএসজি আমাদের ব্যবসা পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতেও গ্রাহক, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীজনের জন্য টেকসই মূল্য সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রে প্রাইম ব্যাংককে আরও অনুপ্রাণিত করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোমানির এ আন্তর্জাতিক স্বীকৃতি প্রাইম ব্যাংকের টেকসই ব্যাংকিং কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। একই সঙ্গে অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক—এই তিন ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে সক্ষম আর্থিক সমাধান প্রদানের ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

খোলাবাজারে ডলার ছাড়ালো ১২২ টাকা
অর্থনীতি

খোলাবাজারে ডলার ছাড়ালো ১২২ টাকা

৯ মে ২০২৪
জাতীয়

টানা ভারী বর্ষণে কক্সবাজার ও টেকনাফ অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস

১০ জুলাই ২০২৬

সর্বশেষ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
0

0

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
0

0

৩০ সেকেন্ডের কল, ৪৫ বছরের অপেক্ষার অবসান

৩০ সেকেন্ডের কল, ৪৫ বছরের অপেক্ষার অবসান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
0

0

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক, অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক, অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

২৩ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

২৩ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.