বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের বড় সাফল্য

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের বড় সাফল্য

`আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের বড় সাফল্য
ব্রোঞ্জ পদক, গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ও বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

চীনের শেনঝেনে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অর্থনীতি, অর্থব্যবস্থা ও ব্যবসায়ভিত্তিক এ প্রতিযোগিতায় ৫৭টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রতিনিধিরা ব্রোঞ্জ পদক, গ্লোবাল চ্যাম্পিয়নশিপ এবং বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

বাংলাদেশ দলের সদস্য ফারাবিদ বিন ফয়সাল ব্যক্তিগত পর্যায়ে ব্রোঞ্জ পদক জয় করেন। একই প্রতিযোগিতায় জাইফ বিন মোর্শেদ প্রথমবারের মতো আয়োজিত ‘আইইও ইয়ুথ টক’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং নেতৃত্বের সক্ষমতার ভিত্তিতে এ প্রতিযোগিতার মূল্যায়ন করা হয়।

এবার আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড কর্তৃপক্ষ বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (বিডিইও)-কে ‘বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি’ প্রদান করেছে। অর্থনীতি শিক্ষার প্রসার, আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক অংশগ্রহণ এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের মতে, এ অর্জন বৈশ্বিক অর্থনীতি শিক্ষায় বাংলাদেশের ক্রমবর্ধমান অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (গুলশান শাখা) ফারিহা তাসনিম, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের (ধানমন্ডি শাখা) প্রান্ত ঘোষ এবং স্কলাস্টিকার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইয়াদ সালেহীন আহমেদ।

এবারের জাতীয় দল গঠনের জন্য সারা দেশে ৪৮ হাজারের বেশি নিবন্ধিত শিক্ষার্থীর অংশগ্রহণে একাধিক ধাপে বাছাই কার্যক্রম পরিচালিত হয়। আঞ্চলিক ও জাতীয় পর্বের প্রতিযোগিতা, জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প এবং দেশের শীর্ষ অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতাদের তত্ত্বাবধানে মাসব্যাপী উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী বোর্ডের সদস্য এবং বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেজ। উপদলনেতার দায়িত্ব পালন করেন সংগঠনটির সম্পাদক রাফিদ আবরার।

এছাড়া বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক এবং মো. আল-আমিন পারভেজ আন্তর্জাতিক ব্যবসায়িক কেস প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আয়োজকদের মতে, এতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব ও অংশগ্রহণ আরও শক্তিশালী হয়েছে।

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারম্যান এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড বর্তমানে দেশে অর্থনীতি শিক্ষা ও আর্থিক সাক্ষরতা বিস্তারের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রস্তুত করার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬ দেশের অর্থনীতি-সচেতন ও মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে।

সম্পর্কিত

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের এ সাফল্য আমাদের তরুণদের অসাধারণ সম্ভাবনার প্রতিফলন। একই সঙ্গে এটি বিশ্বমানের অর্থনীতি শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।”

আয়োজকদের মতে, এবারের অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনীতি শিক্ষার অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো দক্ষ ও আত্মবিশ্বাসী তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে দেশের অগ্রযাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

Premier Bank Relocates Baridhara Branch to Shefa Tower
অর্থনীতি

Premier Bank Relocates Baridhara Branch to Shefa Tower

১৯ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবি জামায়াতের
জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবি জামায়াতের

৩০ জুলাই ২০২৬

সর্বশেষ

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশের বড় বাজারে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ

বাংলাদেশের বড় বাজারে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশে স্যামসাং: আমদানি থেকে উৎপাদন ও প্রযুক্তি গবেষণায়

বাংলাদেশে স্যামসাং: আমদানি থেকে উৎপাদন ও প্রযুক্তি গবেষণায়

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

১৬ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.