বুধবার, জুলাই ২৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

হবিগঞ্জে এনসিপি-বিএনপির কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
হবিগঞ্জে এনসিপি-বিএনপির কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা

হবিগঞ্জে এনসিপি-বিএনপির কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা

এনসিপি ও বিএনপির ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা কর্মসূচির ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে জারি করা এ আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এ ধরনের সব কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের বিকট শব্দ সৃষ্টি থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত

শিক্ষিত ও বিত্তবান পরিবারেও বাড়ছে নারী নির্যাতন

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। হামলার জন্য বিএনপিকে দায়ী করে এনসিপি। পরে সন্ধ্যায় শহরে প্রতিবাদ মিছিল বের করলে আরও এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। এর জবাবে হবিগঞ্জ বিএনপি ও জেলা ছাত্রদল একই সময় পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

salauddin
বাংলাদেশ

“সালাউদ্দিনের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা”

৩১ আগস্ট ২০২৪
ফাইরুজ অবন্তিকা
অপরাধ

‘‌আমি বাঁচতে চাইছিলাম, বিশ্বাস করেন ওরা বাঁচতে দেয় নাই’

১৫ মার্চ ২০২৪

সর্বশেষ

শিক্ষিত ও বিত্তবান পরিবারেও বাড়ছে নারী নির্যাতন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬
0

0

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬
0

0

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬
0

0

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪৩০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪৩০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

শিক্ষিত ও বিত্তবান পরিবারেও বাড়ছে নারী নির্যাতন

২৯ জুলাই ২০২৬
জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান

২৯ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.