বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য এখন থেকে মাসে মাসে নেবে বাংলাদেশ ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য এখন থেকে মাসে মাসে নেবে বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য এখন থেকে মাসে মাসে নেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতের বৈদেশিক ঋণের ওপর নজরদারি আরও জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ খাতের মধ্য ও দীর্ঘমেয়াদি বিদেশি ঋণের তথ্য আর তিন মাস পরপর নয়, প্রতি মাসে জমা দিতে হবে ব্যাংকগুলোকে। বৈদেশিক ঋণের প্রকৃত চিত্র, পরিশোধ সক্ষমতা এবং দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্পর্কিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়া সহজ হবে: মো. মাহীয়ুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক এবং তাদের অফশোর ব্যাংকিং ইউনিটকে (ওবিইউ) নতুন নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, জুলাই ২০২৬ থেকে বেসরকারি খাতের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের তথ্য মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। জুলাই মাসের তথ্য আগামী ১৫ আগস্টের মধ্যে জমা দেওয়ার মাধ্যমে নতুন ব্যবস্থা কার্যকর হবে।

এতদিন পর্যন্ত বেসরকারি খাতের বৈদেশিক ঋণের তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে সংগ্রহ করত বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্ধারিত র‍্যাশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরআইটি) পূরণ করে কেন্দ্রীয় ব্যাংকের ই-রিটার্নস পোর্টালে তথ্য জমা দিতে হতো। পাশাপাশি ঋণসংক্রান্ত বিভিন্ন তথ্যের হার্ডকপি, ইডি-১ ও ইডি-২ ফরম এবং ঋণচুক্তির নথিপত্রও জমা দেওয়ার নিয়ম ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতি মাসের বৈদেশিক ঋণের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। তথ্য জমার ক্ষেত্রে ব্যাংকগুলোকে পাঁচ ধরনের নির্ধারিত আরআইটি পূরণ করতে হবে।

এসব তথ্যের মধ্যে থাকবে ঋণের সাধারণ বিবরণ, কিস্তি বা ধাপভিত্তিক ঋণের তথ্য, ঋণ পরিশোধের সময়সূচি, ঋণসংক্রান্ত আর্থিক লেনদেন এবং ভবিষ্যৎ ঋণ পরিস্থিতির প্রক্ষেপণ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ইডি-১ ও ইডি-২ ফরমের হার্ডকপি এবং ঋণচুক্তির প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, দেশের বেসরকারি খাতের বৈদেশিক ঋণের পরিমাণ ও দায়-দায়িত্ব সম্পর্কে নিয়মিত ও হালনাগাদ তথ্য থাকা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৈদেশিক ঋণের চাপ, পরিশোধ সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা মূল্যায়নের জন্য দ্রুত তথ্য পাওয়া প্রয়োজন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক ঋণের নিবিড় পর্যবেক্ষণ, দেশের লেনদেন ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্টস), আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্যই তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বেসরকারি খাতের বিদেশি ঋণ দেশের বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর সঠিক ব্যবস্থাপনা জরুরি। বিশেষ করে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ, ডলার সংকট এবং ঋণ পরিশোধের দায় বিবেচনায় নিয়ে নিয়মিত তথ্য পর্যবেক্ষণ নীতিনির্ধারণে সহায়ক হবে।

তারা বলছেন, মাসিক তথ্য সংগ্রহের ফলে কোনো খাতে অতিরিক্ত বৈদেশিক ঋণ জমা হচ্ছে কি না, ভবিষ্যতে বড় পরিমাণ বৈদেশিক মুদ্রা পরিশোধের চাপ তৈরি হবে কি না এবং দেশের বৈদেশিক দায় কতটা ঝুঁকিপূর্ণ পর্যায়ে যাচ্ছে—এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনার কারণে আগের সার্কুলারগুলোতে থাকা অন্যান্য নিয়ম পরিবর্তন হচ্ছে না। বিদ্যমান সব নির্দেশনাই বহাল থাকবে, শুধু তথ্য সংগ্রহের সময়সীমা ত্রৈমাসিক থেকে কমিয়ে মাসিক করা হয়েছে।

বাংলাদেশের বেসরকারি খাতে দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের ব্যবহার মূলত বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, উৎপাদনশীল শিল্প এবং বড় প্রকল্পে বেশি। এসব ঋণের প্রবাহ ও পরিশোধ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে বৈদেশিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বার্জার পেইন্টস গ্রুপের নতুন বিনিয়োগ, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নের আরেক ধাপ এগিয়ে
অর্থনীতি

বার্জার পেইন্টস গ্রুপের নতুন বিনিয়োগ, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নের আরেক ধাপ এগিয়ে

১৪ জুলাই ২০২৬
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া, বসানো হচ্ছে পেসমেকার
বাংলাদেশ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া, বসানো হচ্ছে পেসমেকার

২৩ জুন ২০২৪

সর্বশেষ

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
0

0

ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়া সহজ হবে: মো. মাহীয়ুল ইসলাম

ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়া সহজ হবে: মো. মাহীয়ুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
0

0

আলমগীর মোরশেদ এইচবিএল বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার

আলমগীর মোরশেদ এইচবিএল বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
0

0

বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন! গুণ দায় কার?

বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন! গুণ দায় কার?

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

৩০ জুলাই ২০২৬
ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়া সহজ হবে: মো. মাহীয়ুল ইসলাম

ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়া সহজ হবে: মো. মাহীয়ুল ইসলাম

৩০ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.