শনিবার, আগস্ট ১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, সাহিত্য
Reading Time: 1 min read
A A
0
‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক

খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজন’-এর প্রকাশনা উৎসব রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের শতাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে আনুষ্ঠানিকভাবে পাঠকদের হাতে তুলে দেওয়া হয় বইটি। এর আগে প্রায় দুই মাস আগে বইটির শুধু প্রচ্ছদ উন্মোচনের ব্যতিক্রমী আয়োজন করে আলোচনায় এসেছিলেন লেখক।ফরিদুর রেজা সাগর প্রিয়জন আপনজন | Priojon Aponjon | চ্যানেল আই

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘প্রিয়জন আপনজন’ গ্রন্থে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের একশজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে নিজের স্মৃতি, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরেছেন ফরিদুর রেজা সাগর। স্মৃতিকথাধর্মী এ গ্রন্থে একটি প্রজন্মের মানুষ ও তাদের অবদানের দলিল সংরক্ষণের চেষ্টা করা হয়েছে।

সম্পর্কিত

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

বাঙ্কারিং নীতিমালায় বড় পরিবর্তন, মেরিন ফুয়েল আমদানিতে সুযোগ পাচ্ছে বেসরকারি খাত

ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা পর্বে বক্তব্য দেন ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

আফজাল হোসেন বলেন, “আমরা খুব দ্রুত আমাদের পূর্বসূরিদের ভুলে যাই। ‘প্রিয়জন আপনজন’ শুধু একশজন মানুষকে নিয়ে লেখা বই নয়, এটি নতুন প্রজন্মের কাছে আগের প্রজন্মের গুরুত্বপূর্ণ মানুষদের পরিচয় তুলে ধরার একটি মূল্যবান প্রয়াস।”

ইমদাদুল হক মিলন বলেন, “বাংলাদেশের প্রকাশনা জগতে ‘প্রিয়জন আপনজন’ একটি অনন্য সংযোজন। আমার বিশ্বাস, সাগরের লেখালেখির ক্ষেত্রেও এটি বিশেষ গুরুত্ব বহন করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুয়েল আইচ, দিলারা জামান, আবদুর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, আবুল হায়াত, ফেরদৌস হাসান, ওমর সানি, রেজানুর রহমান, আমীরুল ইসলাম, আফসানা মিমি, কনা রেজা, কেকা ফেরদৌসী, কোনাল, অণিমা রায়সহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের শতাধিক গুণীজন।

প্রকাশনা উৎসবের শেষ পর্বে ছিল বিশেষ আকর্ষণ। বইটির মোড়ক উন্মোচনের পর মঞ্চে ওঠেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি প্রায় এক ঘণ্টা ধরে জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন। তার পরিবেশনায় উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছায় তাকে সম্মাননা জানানো হয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নেতিবাচক ‘ক্যারেক্টার প্রোফাইলিং’ ভেঙে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

নেতিবাচক ‘ক্যারেক্টার প্রোফাইলিং’ ভেঙে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান

২৩ জুন ২০২৬
পরিচয়পত্র
সাহিত্য

পরিচয়পত্র

১ আগস্ট ২০২৬

সর্বশেষ

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

১ আগস্ট ২০২৬
‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

১ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.