শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড চাপ, কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড চাপ, কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতি

বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড চাপ, কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতি

সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধে বাংলাদেশকে ব্যয় করতে হয়েছে ৪৪৯ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৫৪ হাজার ৯৫৭ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে ৪০ কোটি ডলার। একই সময়ে নতুন বৈদেশিক ঋণের অর্থ ছাড় ও প্রতিশ্রুতি—দুটিই উল্লেখযোগ্যভাবে কমেছে।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট পরিশোধিত অর্থের মধ্যে ২৯৫ কোটি ডলার ছিল মূল ঋণ এবং ১৫৪ কোটি ডলার ছিল সুদ। ২০২৪-২৫ অর্থবছরে মূল ঋণ পরিশোধ হয়েছিল ২৬০ কোটি ডলার এবং সুদ বাবদ দেওয়া হয়েছিল ১৪৯ কোটি ডলার।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থ ছাড় কমে দাঁড়িয়েছে ৮০৭ কোটি ডলারে, যা আগের অর্থবছরে ছিল ৮৫৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরে অর্থ ছাড় কমেছে ৪৯ কোটি ডলার। একইভাবে নতুন ঋণের প্রতিশ্রুতি আরও বেশি কমে ৫২৪ কোটি ডলারে নেমেছে, যা আগের অর্থবছরে ছিল ৮৩২ কোটি ডলার। ফলে নতুন প্রতিশ্রুতি কমেছে ৩০৮ কোটি ডলার।

ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈদেশিক ঋণের বড় অংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হয়। কিন্তু গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার উল্লেখযোগ্যভাবে কম থাকায় উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড় এবং নতুন ঋণ অনুমোদনের গতি উভয়ই কমে গেছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ৬৭ দশমিক ৫২ শতাংশ। সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭২ কোটি টাকা। ফলে প্রায় ৬৮ হাজার কোটি টাকার বরাদ্দ অব্যবহৃত থেকে গেছে। গত দুই দশকে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে এটি অন্যতম নিম্ন হার।

ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে গত অর্থবছরে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে বিশ্বব্যাংক, যার পরিমাণ প্রায় ২০৭ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছাড় করেছে প্রায় ১৯১ কোটি ডলার। দ্বিপক্ষীয় অংশীদারদের মধ্যে রাশিয়া দিয়েছে ১০৪ কোটি ডলার, জাপান ৭৯ কোটি ডলার, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ৬৯ কোটি ডলার, চীন ৫৩ কোটি ডলার এবং ভারত ২৭ কোটি ডলার ঋণ ছাড় করেছে।

নতুন ঋণের প্রতিশ্রুতির ক্ষেত্রে সবচেয়ে বড় অংশ এসেছে এডিবি থেকে, যার পরিমাণ ২৬৮ কোটি ডলার। এছাড়া বিশ্বব্যাংক ৮২ কোটি ডলার, এআইআইবি ২৫ কোটি ডলার, জাপান ৩১ কোটি ডলার এবং চীন ২৭ কোটি ডলারের নতুন ঋণ প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

চার বছরে ব্যয় বেড়েছে ৩ হাজার ৪০০ কোটি টাকা, এসপিএম প্রকল্পে সময়-ব্যয় দুটোই বাড়ছে
অর্থনীতি

চার বছরে ব্যয় বেড়েছে ৩ হাজার ৪০০ কোটি টাকা, এসপিএম প্রকল্পে সময়-ব্যয় দুটোই বাড়ছে

১৬ আগস্ট ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গর, প্রত্যাবাসনে নিরাপত্তা ও মর্যাদার দাবি রোহিঙ্গাদের
আন্তর্জাতিক

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গর, প্রত্যাবাসনে নিরাপত্তা ও মর্যাদার দাবি রোহিঙ্গাদের

১ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.