শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গর, প্রত্যাবাসনে নিরাপত্তা ও মর্যাদার দাবি রোহিঙ্গাদের

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গর, প্রত্যাবাসনে নিরাপত্তা ও মর্যাদার দাবি রোহিঙ্গাদের

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গর, প্রত্যাবাসনে নিরাপত্তা ও মর্যাদার দাবি রোহিঙ্গাদের

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শনকালে তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন, স্বাস্থ্যসেবা, নিবন্ধন ও খাদ্য সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

শনিবার দুপুরে ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের উদ্দেশে রওনা দেয়। বেলা ২টার দিকে তারা উখিয়ার ৮-ডব্লিউ ক্যাম্পে পৌঁছে ওয়াচ টাওয়ার থেকে পুরো ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করার পর প্রতিনিধি দলটি ৬ নম্বর ক্যাম্পে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত হাসপাতাল পরিদর্শন করে। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন তারা।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করে। সেখানে নিবন্ধন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এরপর বিকেল সোয়া ৪টার দিকে তারা ৪-এক্সটেনশন ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ডব্লিউএফপির কর্মকর্তাদের কাছ থেকে মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

দিনব্যাপী পরিদর্শন শেষে বিকেল পৌনে ৫টার দিকে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলা সদরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে সার্জিও গরের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবিক সহায়তা এবং প্রত্যাবাসন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

প্রতিনিধি দলের সফরকালে রোহিঙ্গারা ক্যাম্পের বিভিন্ন স্থানে প্ল্যাকার্ড প্রদর্শন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তারা বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে নিরাপত্তা, নাগরিক অধিকার এবং মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হলে তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে প্রস্তুত।

পরিদর্শন শেষে সন্ধ্যায় মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে যায়। তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসেন বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ভবিষ্যৎ কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল
অর্থনীতি

ভবিষ্যৎ কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল

৯ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলা: কারাগারে পাঠানো হলো ডনকে
অপরাধ

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে পাঠানো হলো ডনকে

৯ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.