বুধবার, আগস্ট ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বিনোদন

‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
in বিনোদন, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭৪ বছর বয়সে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন।

সম্পর্কিত

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

অভিনেতা যশপাল শর্মা প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর জানান। দীর্ঘদিনের সহকর্মীকে স্মরণ করে তিনি লেখেন, ‘আমাদের “গজনি”র দেবা, “লাগান”–এর প্রদীপ রাওয়াত। শান্তিতে থাকুন।’

পরে প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি ভারতীয় গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যানসার পুনরায় ধরা পড়ার পর চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। মৃত্যুর আগে এক মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, ভোজপুরি, নেপালি ও মারাঠি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। আশির দশকের শুরুতে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও বি. আর. চোপড়া নির্মিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’–এ অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। পরবর্তী সময়ে ভারতীয় চলচ্চিত্রে শক্তিশালী খলচরিত্রের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের ‘লাগান’ চলচ্চিত্রে দেবা সিং চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় চরিত্র আসে ২০০৫ সালে, এ. আর. মুরুগাদোস পরিচালিত তামিল চলচ্চিত্র ‘গজনি’–তে গজনি ধর্মাত্মা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ২০০৮ সালে নির্মিত হিন্দি সংস্করণেও একই ভূমিকায় অভিনয় করেন তিনি।

এ ছাড়া ২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত তেলেগু চলচ্চিত্র ‘সাই’–এ বিকশু যাদব চরিত্রে তাঁর অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘রাউডি রাঠোর’, ‘বীরম’, ‘ওয়ান: নেনোক্কাডিনে’, ‘লৌক্যম’, ‘নেনু শৈলজা’, ‘সারাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’–সহ অসংখ্য আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন।

জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। সাম্প্রতিক সময়ে তাঁকে ‘ওয়ালটেয়ার বীরাইয়া’, ‘গুলু গুলু’ এবং ‘ছাভা’ চলচ্চিত্রে দেখা গেছে। পাশাপাশি মারাঠি ও নেপালি ভাষার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন তিনি।

বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত ছিলেন এই অভিনেতা। অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘নেত্রী–দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছবির শুটিংয়ের জন্য কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। তবে ছবিটি এখনো মুক্তি পায়নি।

বহুমাত্রিক খলচরিত্রে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে স্থায়ী ছাপ রেখে গেছেন প্রদীপ রাওয়াত। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা: ৩ সন্দেহভাজন গ্রেপ্তার
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা: ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

১৭ নভেম্বর ২০২৪
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
আন্তর্জাতিক

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

জিডিজেএফ-এর নতুন কমিটির দাযিত্ব গ্রহণ

জিডিজেএফ-এর নতুন কমিটির দাযিত্ব গ্রহণ

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

৫ আগস্ট ২০২৬
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.