রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

ঢাকা: বিশ্বখ্যাত থাই কফি চেইন Cafe Amazon বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্র্যান্ডটির উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে থাই ঐতিহ্যবাহী নৃত্য, ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট প্রদর্শনী, ফ্ল্যাশ মব এবং জনপ্রিয় শিল্পী জেফারের সঙ্গীত পরিবেশনা।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১১টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোরে শুরু হবে। এতে থাইল্যান্ডের দূতাবাসের প্রতিনিধি, PTT Public Company Limited-এর শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দুপুর ১২টা ৩০ মিনিটে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করা হবে। এরপর অতিথিদের জন্য থাকবে গ্রুপ ফটোসেশন ও কফি অভিজ্ঞতা গ্রহণের সুযোগ।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

একই দিন বিকেল ৩টায় বসুন্ধরা সিটি শপিং মলে উদ্বোধনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এই পর্বটি সাধারণ দর্শনার্থী ও কফিপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ, ব্র্যান্ড ভিডিও প্রদর্শন, তোয়া ও ইগল ড্যান্স ট্রুপের ফ্ল্যাশ মব, জনপ্রিয় শিল্পী জেফারের একক সঙ্গীত পরিবেশনা এবং ব্র্যান্ড মাসকট ‘জোনজোন’-এর বিশেষ উপস্থিতি থাকবে। সন্ধ্যায় সমাপনী কনসার্টের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

ক্যাফে আমাজন ২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম দ্রুত সম্প্রসারণশীল কফি চেইন হিসেবে পরিচিত। সতেজ কফি, প্রকৃতিনির্ভর আউটলেটের নকশা এবং বৈচিত্র্যময় পানীয় ও খাদ্যতালিকার জন্য ব্র্যান্ডটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা প্রদানকারী এই ব্র্যান্ডটি এবার বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বাংলাদেশের বাজারে প্রবেশ করছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক মানের কফি সংস্কৃতির সঙ্গে দেশীয় ভোক্তাদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ক্যাফে আমাজনের যাত্রা দেশের খাদ্য ও পানীয় খাতেও নতুন মাত্রা যোগ করবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি ও ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী
অর্থনীতি

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি ও ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী

৯ সেপ্টেম্বর ২০২৬
রোমে প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে আত্মপ্রকাশ করেছে সাকের স্পোর্টিং ক্লাব
আন্তর্জাতিক

রোমে প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে আত্মপ্রকাশ করেছে সাকের স্পোর্টিং ক্লাব

২৬ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.