শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

প্রতিদিন এক কোটি ডিজিটাল লেনদেনের পথে বাধা বাটন ফোন: গভর্নর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
প্রতিদিন এক কোটি ডিজিটাল লেনদেনের পথে বাধা বাটন ফোন: গভর্নর

দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে বড় বাধা হয়ে আছে বাটন ফোনের ব্যবহার। বর্তমানে প্রায় ছয় কোটি মানুষ বাটন ফোন ব্যবহার করেন। তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেট সুবিধা নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ কথা বলেছেন।

চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে গতকাল বাংলা কিউআর নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সমঝোতা স্মারকের আওতায় ‘ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

গভর্নর বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে প্রতিদিন এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বিপুলসংখ্যক মানুষের বাটন ফোন ব্যবহারের কারণে এ লক্ষ্য অর্জন কঠিন হচ্ছে।

তিনি বলেন, স্বল্পমূল্যে গ্রাহকদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

গভর্নর আরও বলেন, দেশে টাকা ছাপাতে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা পুরোপুরি চালু করা গেলে এই অর্থ সাশ্রয় করা সম্ভব। একই সঙ্গে চাঁদাবাজি, জাল নোট ও নগদ টাকা পরিবহনের ঝুঁকিও কমবে।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বলেন, বর্তমানে দেশে প্রায় ২৪ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। প্রতিদিন প্রায় দুই লাখ লেনদেন হচ্ছে। এসব লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

তিনি বলেন, কর-জিডিপি অনুপাত বাড়াতেও বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আইএফসির প্রতিনিধি হাসান শাহরিয়ারসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ২০ জন নারীসহ প্রায় ১২০ জন বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্ট অংশ নেন। ডিজিটাল লেনদেনের সুবিধা ও বাংলা কিউআরের সঠিক ব্যবহার সম্পর্কে মার্চেন্ট ও সাধারণ গ্রাহকদের সচেতন করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাংলা কিউআরের ব্যবহার পদ্ধতি, সুবিধা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পরে গভর্নর মার্চেন্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মার্চেন্টরা বাংলা কিউআর ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ক্রস-বর্ডার পেমেন্ট চালু ও লেনদেনের চার্জ কমানোসহ বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন করেন। গভর্নর এসব প্রশ্নের উত্তর দেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিলেন মির্জা ফখরুল
জাতীয়

BRAC University Congratulates Mirza Fakhrul Islam Alamgir on Becoming Bangladesh’s 23rd President

২১ আগস্ট ২০২৬
ইউসিবির ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার
অর্থনীতি

ইউসিবির ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার

১ আগস্ট ২০২৬

সর্বশেষ

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

অথচ আমাদের অহংকারের শেষ নেই!

অথচ আমাদের অহংকারের শেষ নেই!

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

চট্টগ্রাম বন্দর নিয়ে ভাবনার বিষয় আছে: জুলকারনাইন শায়ের

চট্টগ্রাম বন্দর নিয়ে ভাবনার বিষয় আছে: জুলকারনাইন শায়ের

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

জিপে উদ্বোধন করলেন ড. ইউনূস, লক্ষ্য সবার জন্য সহজ আর্থিক সেবা

৯ অক্টোবর ২০২৬
পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

পিলখানা ট্র্যাজেডি নিয়ে আসিফ আকবরের গানের নেপথ্যের গল্প জানালেন রাজীব আহমেদ

৯ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.