সোমবার, আগস্ট ১০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

বাংলা গানের সুরে মাতবে রোম, ১৬ আগস্ট আসছেন নগরবাউল জেমস

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, বিনোদন, বিশ্ব
A A
0
বাংলা গানের সুরে মাতবে রোম, ১৬ আগস্ট আসছেন নগরবাউল জেমস

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি

বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসকে ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আগামী ১৬ আগস্ট রোববার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে জেমসের সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করছে দেশি ইভেন্ট এবিজেন।

আয়োজকরা জানান, গত দুই মাস ধরে অনুষ্ঠানটির প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ চলছে। এরই মধ্যে অধিকাংশ প্রস্তুতি শেষ হয়েছে। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, বাংলা গান ও দেশের সংগীতের ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, প্রবাসে বসবাস করেও নতুন প্রজন্ম যেন বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে পরিচিত হতে পারে, সে লক্ষ্যেই তারা নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন। নগরবাউল জেমসের মতো জনপ্রিয় শিল্পীর পরিবেশনা প্রবাসীদের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানটি রোমের মেট্রো পিরামিদে এলাকার টেস্টাচ্চিও এস্টেটে অনুষ্ঠিত হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানটি লার্গো দিনো ফ্রিসুলো, ০০১৫৩ রোমা।

সম্পর্কিত

কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী

সৌদিতে ১৭ বাংলাদেশির মৃত্যু: আগুনের সূত্রপাত যেভাবে

ইতোমধ্যে অনেক দর্শক টিকিট সংগ্রহ করেছেন। যারা এখনো টিকিট নেননি, তাদের দ্রুত যোগাযোগ করে টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

জেমসের জনপ্রিয় গান সরাসরি উপভোগের সুযোগকে কেন্দ্র করে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ অনুষ্ঠান প্রবাসের মাটিতে বাংলা সংগীত ও সংস্কৃতির একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

টিকিট ও অনুষ্ঠানসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +৩৯ ৩২৯ ৪৭৬৭২৭২ নম্বরে।

অনুষ্ঠান: ১৬ আগস্ট, রোববার
স্থান: টেস্টাচ্চিও এস্টেট, লার্গো দিনো ফ্রিসুলো, রোম, ইতালি

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

শুটিং সেটে আহত ব্র্যাড পিট, ভিডিও ভাইরাল
বিনোদন

শুটিং সেটে আহত ব্র্যাড পিট, ভিডিও ভাইরাল

২৪ নভেম্বর ২০২৪
যেমন জনগণ, তেমন তার সুপারস্টার, তেমন মিডিয়া
বিনোদন

যেমন জনগণ, তেমন তার সুপারস্টার, তেমন মিডিয়া

১৬ জুলাই ২০২৬

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে সুনির্দিষ্ট পরিকল্পনার নির্দেশ এনআরবিসি ব্যাংকের

খেলাপি ঋণ আদায়ে সুনির্দিষ্ট পরিকল্পনার নির্দেশ এনআরবিসি ব্যাংকের

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
0

0

স্বপ্নের আউটলেট ১ হাজার ছাড়াল

স্বপ্নের আউটলেট ১ হাজার ছাড়াল

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছাল ৯৭ বার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছাল ৯৭ বার

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
0

0

কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী

কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে সুনির্দিষ্ট পরিকল্পনার নির্দেশ এনআরবিসি ব্যাংকের

খেলাপি ঋণ আদায়ে সুনির্দিষ্ট পরিকল্পনার নির্দেশ এনআরবিসি ব্যাংকের

৯ আগস্ট ২০২৬
স্বপ্নের আউটলেট ১ হাজার ছাড়াল

স্বপ্নের আউটলেট ১ হাজার ছাড়াল

৯ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.