শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর

পরীমনিসহ শতাধিক শিল্পী, প্রধান অতিথি প্রবাসী কল্যাণমন্ত্রী

লস অ্যাঞ্জেলেস, ১০ আগস্ট: উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ফোবানা কনভেনশনের ৪০তম আসর বসছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর হলিউডখ্যাত এই শহরে তিন দিনব্যাপী কনভেনশনে অংশ নেবেন বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী, সাহিত্যিক, উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী ও কমিউনিটি নেতারা।

আয়োজকরা জানিয়েছেন, এবারের কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিসহ উত্তর আমেরিকার প্রায় ১০০ জন শিল্পী ও সংস্কৃতিকর্মী অনুষ্ঠানে অংশ নেবেন। বিশ্বকাপখ্যাত শিল্পী সবজয়সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর পরিবেশনা থাকছে এবারের আয়োজনে।

৪০তম ফোবানা কনভেনশনের কনভেনর ড. জয়নাল আবেদীন বলেন, কনভেনশনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি ও সাজসজ্জার কাজ চলছে। বিভিন্ন সংগঠন ইতোমধ্যে আয়োজন সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, যারা এখনো কনভেনশনের প্যাকেজ সংগ্রহ বা নিশ্চিত করেননি, তাদের দ্রুত প্যাকেজ নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে একটি সফল ও সুন্দর আয়োজন করতে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল জানান, কনভেনশনকে সফল করতে হোস্ট কমিটির প্রস্তুতিও জোরেশোরে চলছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার একটি মানসম্মত ও বর্ণাঢ্য আয়োজন উপহার দেওয়ার প্রত্যাশা রয়েছে আয়োজকদের।

কনভেনশনের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান শিল্পী শহিদ আহমদ মিঠু বলেন, তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে এবারের সাংস্কৃতিক আয়োজন বিশেষ মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত

নোবেল বিজয়ীদের কেন ‘লরিয়েট’ বলা হয়

অ্যান কারসন: পুরাণ, প্রেম ও শোকের ভেতর দিয়ে সাহিত্যের নতুন ভাষা

হোস্ট কমিটির সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী জানান, ৪০তম ফোবানা কনভেনশনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতি এবারের আয়োজনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।

হোস্ট কমিটির ডেপুটি কনভেনর হাবিবুর রহমান টিয়া বলেন, লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে ফোবানাকে সফল করতে কাজ করছে। কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকায় এবারের আয়োজন সফল হবে বলে তিনি আশাবাদী।

মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক আল আমিন লস্কর জানান, কনভেনশনের সুভেনির প্রকাশের প্রস্তুতি চলছে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য বিজনেস প্রমোশনের সুযোগ রাখা হয়েছে। পাবলিসিটি ও মিডিয়া কমিটির সদস্যরা এরই মধ্যে কনভেনশনের প্রচার-প্রচারণা শুরু করেছেন।

আয়োজকরা জানান, এবারের তিন দিনের কনভেনশনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত সম্পৃক্ততার জন্যও থাকছে নানা আয়োজন। সেমিনার, নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তা কর্মশালা, বইমেলা, কাব্যজলসা, সাহিত্য ও কবিতা আসর, ইয়ুথ ও যুব ফোরাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সংস্কৃতিবিষয়ক আলোচনা থাকছে অনুষ্ঠানে।

এ ছাড়া ট্যালেন্ট শো, ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য ফোবানা স্কলারশিপের মতো কর্মসূচিও থাকছে। ফলে প্রবাসী নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা।

ফোবানার ৪০তম আসরে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির অংশগ্রহণকে ঘিরেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনায় বাংলাদেশ ও উত্তর আমেরিকার শিল্পীদের সম্মিলিত অংশগ্রহণের ফলে এবারের আয়োজন আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফোবানার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের ভেটেরান সদস্য ও পেনসিলভেনিয়ার কমিউনিটি লিডার রবিউল করিম বেলাল। এক্সিকিউটিভ সেক্রেটারির দায়িত্বে রয়েছেন খালেদ আহমদ রউফ।

আয়োজকদের প্রত্যাশা, চার দশকে পা রাখা ফোবানার এবারের কনভেনশন শুধু বিনোদনের আয়োজন হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বন্ধন, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র আরও দৃঢ় করার একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সম্পদ বিক্রি করেও গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা হবে
অর্থনীতি

সম্পদ বিক্রি করেও গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা হবে

১৪ সেপ্টেম্বর ২০২৬
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
জাতীয়

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

২৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

নোবেল বিজয়ীদের কেন ‘লরিয়েট’ বলা হয়

নোবেল বিজয়ীদের কেন ‘লরিয়েট’ বলা হয়

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

অ্যান কারসন: পুরাণ, প্রেম ও শোকের ভেতর দিয়ে সাহিত্যের নতুন ভাষা

অ্যান কারসন: পুরাণ, প্রেম ও শোকের ভেতর দিয়ে সাহিত্যের নতুন ভাষা

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ ববি হাজ্জাজের

২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ ববি হাজ্জাজের

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

মেগা প্রকল্প থেকে আবাসন, নির্মাণ খাতে ফ্রেশ সিমেন্টের অগ্রযাত্রা

মেগা প্রকল্প থেকে আবাসন, নির্মাণ খাতে ফ্রেশ সিমেন্টের অগ্রযাত্রা

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নোবেল বিজয়ীদের কেন ‘লরিয়েট’ বলা হয়

নোবেল বিজয়ীদের কেন ‘লরিয়েট’ বলা হয়

৯ অক্টোবর ২০২৬
অ্যান কারসন: পুরাণ, প্রেম ও শোকের ভেতর দিয়ে সাহিত্যের নতুন ভাষা

অ্যান কারসন: পুরাণ, প্রেম ও শোকের ভেতর দিয়ে সাহিত্যের নতুন ভাষা

৯ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.