বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

সম্পর্কিত

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী পুরো বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব।

এদিকে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুই মন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং এই অপূরণীয় ক্ষতির সময়ে সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও।

গতকাল এক শোকবার্তায় তিনি বলেন, রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের অনেকের ওপর তাদের পরিবারের সদস্যরা পুরোপুরি বা বড় অংশে নির্ভরশীল ছিলেন। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এভাবে প্রাণ হারানো তাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

মিয়া গোলাম পরওয়ার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রিয়াদে কর্মস্থলে অগ্নিকাণ্ডে একসঙ্গে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে প্রবাসী কর্মীদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

পরবর্তী রাষ্ট্রপতি কে? মির্জা ফখরুলের নাম প্রস্তাব করলেন আসিফ নজরুল
জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতি কে? মির্জা ফখরুলের নাম প্রস্তাব করলেন আসিফ নজরুল

২৪ জুলাই ২০২৬
জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না: হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশ

জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না: হাসনাত আব্দুল্লাহ

৮ অক্টোবর ২০২৪

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

১৪ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

১৪ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.