শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

সার আমদানির ৪ হাজার কোটি টাকা আটকে, বেসরকারি খাতে অনিশ্চয়তা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
সার আমদানির ৪ হাজার কোটি টাকা আটকে, বেসরকারি খাতে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে ফসফেট সারের সংকট, সালফারের ঘাটতি, সরবরাহব্যবস্থায় অস্থিরতা এবং আমদানি ব্যয় বৃদ্ধির মধ্যে বেসরকারি পর্যায়ে নন-ইউরিয়া সার আমদানি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারের কাছে বেসরকারি সার আমদানিকারকদের প্রায় ৪ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। দীর্ঘদিন ধরে বিল পরিশোধে দেরি হওয়ায় এ পাওনার বিপরীতে প্রায় ৩০০ কোটি টাকা সুদ জমেছে বলেও দাবি সংগঠনটির।

এ পরিস্থিতিতে বেসরকারি আমদানিকারকদের পাওনা দ্রুত পরিশোধের পাশাপাশি সার আমদানি ও ভর্তুকি ব্যবস্থার কয়েকটি নীতিগত ধারা সংশোধনের দাবি জানিয়েছে বিএফএ। সংগঠনটির আশঙ্কা, এসব সমস্যা দ্রুত সমাধান করা না হলে ২০২৬-২৭ অর্থবছরে নন-ইউরিয়া সার আমদানিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়তে পারে দেশের সার সরবরাহ ব্যবস্থায়।

কৃষি মন্ত্রীর কাছে গত ৯ আগস্ট পাঠানো এক চিঠিতে বিএফএ চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন। চিঠিতে বলা হয়, ২০০৪-০৫ অর্থবছর থেকে সরকারি ও বেসরকারি—দুই পর্যায়েই সার আমদানির ব্যবস্থা চালু রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এ সরবরাহব্যবস্থাকে বড় ধরনের চাপে ফেলেছে।

বিএফএ বলছে, বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি, সালফারের সংকট এবং চীনের সার রপ্তানি বন্ধ থাকায় বিশ্ববাজারে ফসফেট সারের সরবরাহ কমেছে। একই সঙ্গে ভারতও নিজেদের চাহিদা অনুযায়ী সার সংগ্রহ করতে সমস্যায় পড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম ও সরবরাহ—দুই ক্ষেত্রেই অনিশ্চয়তা বেড়েছে।

এই পরিস্থিতির মধ্যেই দেশের বেসরকারি আমদানিকারকদের বড় অঙ্কের অর্থ সরকারের কাছে আটকে আছে। বিএফএ’র হিসাবে, বর্তমানে প্রায় ৪ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। নির্ধারিত সময়ের পরিবর্তে প্রায় এক বছর পর বিল পরিশোধের কারণে আমদানিকারকদের আর্থিক ব্যয়ও বেড়েছে। এতে প্রায় ৩০০ কোটি টাকা সুদ জমেছে বলে দাবি করেছে সংগঠনটি।

বিএফএ’র অন্যতম দাবি, সার সরবরাহের বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারকদের পাওনা পরিশোধ করতে হবে। কোনো কারণে বিল পরিশোধে বিলম্ব হলে সেই সময়ের জন্য সুদ দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

সংগঠনটি সরকারি সার সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ক্ষেত্রে যে ধরনের নিয়ম অনুসরণ করা হয়, বেসরকারি আমদানিকারকদের ক্ষেত্রেও একই নীতি প্রয়োগের দাবি জানিয়েছে।

সম্পর্কিত

প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

লন্ডনে নোয়াখালী উৎসব-২০২৬ মাতালেন আখি আলমগীর

বিএফএ আরও বলেছে, সার আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময়ের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হলেও পরিশোধের সময় বিনিময় হারে পরিবর্তন ঘটে। এতে আমদানিকারকদের অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ সমস্যা সমাধানে পরিশোধের দিন সোনালী ব্যাংকের বিসি সেলিং রেট অনুযায়ী সার সরবরাহের মূল্য নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

কর ব্যবস্থাপনাতেও পরিবর্তন চেয়েছে বিএফএ। জাতীয় রাজস্ব বোর্ডের আরোপ করা ১ শতাংশ টার্নওভার কর নিয়ে আপত্তি জানিয়ে সংগঠনটি বলেছে, সরকার নির্ধারিত ৩ শতাংশ লভ্যাংশের ওপর এ ধরনের কর আরোপ হলে আমদানিকারকদের প্রকৃত মুনাফা আরও কমে যায়।

এ কারণে টার্নওভার কর প্রত্যাহার অথবা বেসরকারি আমদানিকারকদের জন্য নির্ধারিত লভ্যাংশ ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বিএফএ।

পরিবহন ব্যয় নিয়েও সরকারের কাছে পরিবর্তনের দাবি জানানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সার পরিবহনের স্থানীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এ কারণে বর্তমানে নির্ধারিত প্রতি টন ১ হাজার ৫০০ টাকা স্থানীয় পরিবহন ব্যয় বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করার দাবি করা হয়েছে।

এ ছাড়া আয়কর বিধিমালার বিভিন্ন ধারার আওতায় আরোপিত উৎসে কর, ডেফার্ড পেমেন্টের সুদ, এলসি কনফারমেশন ব্যয় এবং সংশ্লিষ্ট কর ও ভ্যাট প্রত্যাহারেরও অনুরোধ জানিয়েছে বিএফএ।

সংগঠনটির মতে, আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, পরিবহন ব্যয় এবং অর্থ পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বেসরকারি আমদানিকারকদের ওপর একসঙ্গে একাধিক ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এর সঙ্গে বিদ্যমান কর ও ভর্তুকি কাঠামো বহাল থাকলে ব্যবসায়িকভাবে সার আমদানি কঠিন হয়ে উঠতে পারে।

বিএফএ দ্রুত একটি সভা আহ্বান করে এসব নীতিগত জটিলতা সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের জন্য নন-ইউরিয়া সার আমদানির প্রস্তাব দ্রুত চূড়ান্ত করার অনুরোধ করেছে সংগঠনটি।

সার দেশের কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। আমদানিনির্ভর নন-ইউরিয়া সারের সরবরাহে বেসরকারি খাত দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে আমদানিকারকদের অর্থ পরিশোধে দীর্ঘসূত্রতা এবং নতুন আমদানি নীতিতে অনিশ্চয়তা তৈরি হলে বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হতে পারে।

বিএফএ সতর্ক করে বলেছে, সরকারের সঙ্গে বেসরকারি আমদানিকারকদের পাওনা ও নীতিগত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি না হলে আগামী অর্থবছরে আমদানিকারকদের অংশগ্রহণ কমে যেতে পারে। এতে একদিকে সার আমদানির সক্ষমতা কমবে, অন্যদিকে কৃষি মৌসুমে প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করাও সরকারের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

পদত্যাগের ঘোষণা দিলেন সিইসি
বাংলাদেশ

পদত্যাগের ঘোষণা দিলেন সিইসি

৫ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা
আন্তর্জাতিক

শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা

১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬
0

0

লন্ডনে নোয়াখালী উৎসব-২০২৬ মাতালেন আখি আলমগীর

লন্ডনে নোয়াখালী উৎসব-২০২৬ মাতালেন আখি আলমগীর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬
0

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬
0

0

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬ অক্টোবর ২০২৬
লন্ডনে নোয়াখালী উৎসব-২০২৬ মাতালেন আখি আলমগীর

লন্ডনে নোয়াখালী উৎসব-২০২৬ মাতালেন আখি আলমগীর

১৬ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.