সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা

কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুদ কিংবা অতিরিক্ত দামে বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, কৃষকের স্বার্থে সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

রোববার রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা এবং সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি সচিব বলেন, কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে, অবৈধভাবে সার মজুদ করে বা অতিরিক্ত দামে বিক্রি করে কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃষক যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি করতে হবে।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

তিনি বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। কোথাও কৃষকের সার পেতে সমস্যা হলে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে। এ জন্য কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সেলিম খান বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার সারে ভর্তুকিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। কৃষি উৎপাদন বাড়ানো, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এসব সুবিধা যাতে কৃষক যথাযথভাবে পান, তা নিশ্চিত করতে সার সরবরাহ, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি প্রয়োজন।

কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে কৃষি সচিব বলেন, ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় ও সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার ব্যবহারে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি মাটির গুণাগুণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় রংপুর অঞ্চলে সারের সরবরাহ, মজুদ ও বিতরণ পরিস্থিতি এবং কৃষকদের সারপ্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অঞ্চলের সার ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি কৃষি সচিবের কাছে তুলে ধরেন।

পরে কৃষি সচিব রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলামের প্রতিষ্ঠিত কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন। এ সময় তিনি খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকের সঙ্গে কথা বলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দীপু মনি আটক
বাংলাদেশ

দীপু মনি আটক

১৯ আগস্ট ২০২৪
মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হলেন সালাউদ্দিন আলমগীর
অর্থনীতি

মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হলেন সালাউদ্দিন আলমগীর

৩০ জুলাই ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.