রবিবার, আগস্ট ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

মজুদ বৃদ্ধির চাপে বিশ্ববাজারে কমল পাম অয়েলের দাম

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
মজুদ বৃদ্ধির চাপে বিশ্ববাজারে কমল পাম অয়েলের দাম

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠায় বিশ্ববাজারে পণ্যটির দামে চাপ তৈরি হয়েছে। গত শুক্রবার মালয়েশিয়ার ডেরিভেটিভস বাজারে অক্টোবর সরবরাহের পাম অয়েল চুক্তির দাম দশমিক ২৮ শতাংশ কমে প্রতি টন ৪ হাজার ৭১১ রিঙ্গিতে নেমে আসে। তবে সপ্তাহের হিসাবে পণ্যটির দামে দ্বিতীয় দফায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের তথ্য অনুযায়ী, জুলাই শেষে দেশটির পাম অয়েলের মজুদ পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাজারে সরবরাহ বাড়ার আশঙ্কায় এতে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। একই সময়ে শিকাগোর সয়াবিন তেলের বাজারে দুর্বলতা পাম অয়েলের দামেও প্রভাব ফেলেছে।

তবে বাজারে চাহিদার কিছু ইতিবাচক দিকও রয়েছে। উৎসব মৌসুম সামনে রেখে ভারতের ভোজ্যতেল আমদানি জুলাইয়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দেশটির পাম অয়েল আমদানি আগের মাসের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়ে ৭ লাখ ৩০ হাজার ৯৬৫ টনে পৌঁছেছে। সয়াবিন তেলের আমদানিও ৩১ শতাংশ বেড়ে ৪ লাখ ৯৮ হাজার ৮৮১ টনে দাঁড়িয়েছে।

আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ভারতে একাধিক উৎসব থাকায় এ সময়ে ভোজ্যতেলের চাহিদা সাধারণত বাড়ে। ফলে আমদানিকারকদের ক্রয়ও শক্তিশালী থাকতে পারে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, আগস্টে ভারতের পাম অয়েল আমদানি ৭ লাখ টন ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে পাম অয়েলের ওপর নতুন করে চাহিদার চাপ তৈরি হতে পারে। কারণ পাম অয়েল বায়োডিজেল উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামাল। এ কারণে জ্বালানি তেলের বাজারের গতিবিধিও পাম অয়েলের দামের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সম্পর্কিত

অ্যামচ্যামের আলোচনায় বিনিয়োগ আস্থা ফেরাতে নীতিগত সংস্কারের ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা

স্কয়ার, বেক্সিমকো, এসকেএফ ও একমিসহ শীর্ষ কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বাজার সম্প্রসারণ

এদিকে সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তাও রয়েছে। মালয়েশিয়ার অন্যতম বড় পাম অয়েল উৎপাদক এসডি গুথরি জানিয়েছে, এল নিনোর প্রভাব ২০২৭ ও ২০২৮ সালের উৎপাদনে পড়তে পারে। আবহাওয়ার শুষ্ক ও উষ্ণ পরিস্থিতির প্রভাব সাধারণত ১২ থেকে ১৬ মাসের বিলম্বে পাম অয়েল উৎপাদনে প্রতিফলিত হয়।

ফলে স্বল্পমেয়াদে মালয়েশিয়ায় বাড়তি মজুদ পাম অয়েলের দামে চাপ তৈরি করলেও ভারতের শক্তিশালী আমদানি, বায়োডিজেল খাতের চাহিদা এবং ভবিষ্যৎ উৎপাদন নিয়ে আবহাওয়াজনিত ঝুঁকি বাজারে দামের নিম্নমুখী প্রবণতাকে সীমিত করতে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত
অর্থনীতি

সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

২৭ জুলাই ২০২৬
যুক্তরাজ্যে এক মাসে গ্রেপ্তার ৬ শতাধিক অবৈধ অভিবাসী কর্মী
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে এক মাসে গ্রেপ্তার ৬ শতাধিক অবৈধ অভিবাসী কর্মী

১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

মজুদ বৃদ্ধির চাপে বিশ্ববাজারে কমল পাম অয়েলের দাম

মজুদ বৃদ্ধির চাপে বিশ্ববাজারে কমল পাম অয়েলের দাম

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

অ্যামচ্যামের আলোচনায় বিনিয়োগ আস্থা ফেরাতে নীতিগত সংস্কারের ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা

অ্যামচ্যামের আলোচনায় বিনিয়োগ আস্থা ফেরাতে নীতিগত সংস্কারের ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

স্কয়ার, বেক্সিমকো, এসকেএফ ও একমিসহ শীর্ষ কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বাজার সম্প্রসারণ

স্কয়ার, বেক্সিমকো, এসকেএফ ও একমিসহ শীর্ষ কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বাজার সম্প্রসারণ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

রালফ লরেনের উচ্চমূল্যের পোশাক সরবরাহে বাংলাদেশের নতুন অধ্যায়

রালফ লরেনের উচ্চমূল্যের পোশাক সরবরাহে বাংলাদেশের নতুন অধ্যায়

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মজুদ বৃদ্ধির চাপে বিশ্ববাজারে কমল পাম অয়েলের দাম

মজুদ বৃদ্ধির চাপে বিশ্ববাজারে কমল পাম অয়েলের দাম

১৬ আগস্ট ২০২৬
অ্যামচ্যামের আলোচনায় বিনিয়োগ আস্থা ফেরাতে নীতিগত সংস্কারের ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা

অ্যামচ্যামের আলোচনায় বিনিয়োগ আস্থা ফেরাতে নীতিগত সংস্কারের ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা

১৬ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.