শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

নিউইয়র্কে এনবিসির মহাসমারোহে ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’ উদ্যোগ ও ম্যাগাজিনের শুভ উদ্বোধন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, নিউইয়র্ক, বাংলাদেশ, বিশ্ব, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
নিউইয়র্কে এনবিসির মহাসমারোহে ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’ উদ্যোগ ও ম্যাগাজিনের শুভ উদ্বোধন

জলি আহমেদ

আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)। সংগঠনটির উদ্যোগে গত ২ আগস্ট, রবিবার ওয়েস্টচেস্টার কাউন্টির মনোরম জর্জ’স আইল্যান্ড পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত বর্ণাঢ্য বার্ষিক বনভোজন, পারিবারিক মিলনমেলা, এনবিসি ম্যাগাজিনের উদ্বোধন এবং মানবিক উদ্যোগ ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’-এর শুভ সূচনা প্রবাসী বাংলাদেশিদের এক মহামিলন মেলায় রূপ নেয়।

সম্পর্কিত

সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অর্থায়ন জরুরি: মুহিত রহমান

আবাসন ছাড়িয়ে সমন্বিত নগর উন্নয়নে ইউনাইটেড রিয়েল এস্টেট

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোল্ডেন এজের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজুর রহমান, জুয়েল ও সিনিয়র লোন অফিসার রেজা রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৮৭তম ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলিওম্যান কারিনেস রেইয়েস। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করে।

এনবিসি টিম-২০২৬-এর দক্ষ পরিকল্পনা, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টায় বনভোজনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ, মিন্টু কুমার রায়, মোহাম্মদ তৌফিকুর রহমান, মো. রাশেদুল ইসলাম, আজিম উদ্দিন, এম. এস. হক, ডা. মোহাম্মদ আনিসুজ্জামান, শাহানা আক্তার, শাহ ফামিদা আদিবা, মেহজাবতুন নেগার (রুনা), মো. আলাউদ্দিন গোলদার সহ এনবিসির সকল পরিচালক, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সংগঠক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনবিসির প্রকাশনা ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মানবিক সেবামূলক কর্মসূচি ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’-এর যাত্রা। এই উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং সংগঠনের সদস্যদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও মনোজ্ঞ পরিবেশনা যা দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীত পরিবেশন করেন মেহজাবিন মেহা,ডা. কামরুল,তাসকিন বেলাল। এছাড়াও বিশেষ আয়োজনে ছিলো সংগীতের তালে তালে ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ ও এনবিসির টিমের মনোমুগ্ধকর নৃত্য,যে পরিবেশনায় মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো পার্ক।

শিশু ও বড়দের জন্য ছিল খেলাধুলা, প্রতিযোগিতা ও বিনোদনের বিশেষ আয়োজন। এছাড়া ছিলো র‌্যাফেল ড্র তে আকর্ষণীয় সাতাইশ টি পুরস্কার, সিনিয়রদের জন্য সম্মাননা গিফট ,বাচ্চাদের জন্য এবং প্রতিটি পরিবারের জন্য রেজিষ্ট্রেশন গিফট ,দলীয় ফটোগ্রাফি এবং স্মৃতিচারণ পর্ব।
এনবিসির ফাউন্ডার ডিরেক্টর ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ বলেন, নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পরিবারভিত্তিক সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এনবিসি মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে।
বিশেষ অতিথি সিনিয়র লোন অফিসার রেজা রশীদ বলেন,প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ অতিথি মফিজুর রহমান বলেন, প্রবাসে বসবাস করলেও শিকড়ের সঙ্গে সম্পর্ক, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধকে কখনো বিস্মৃত হওয়া উচিত নয়।
আয়োজক কমিটির অন্যতম মিন্টু কুমার রায় বলেন ,প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের শক্তিকেই আরও সুসংহত করতে চায় এনবিসি।

মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের শক্তিকে একসূত্রে গেঁথে এনবিসির এবারের বনভোজন ও পারিবারিক মিলনমেলা নিঃসন্দেহে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অন্যতম সফল, ব্যতিক্রমী ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়েছে। এই আয়োজন প্রমাণ করেছে—প্রবাসে থেকেও ঐক্য, সংস্কৃতি ও মানবতার বন্ধন অটুট থাকলে একটি কমিউনিটি আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ইসলামী ব্যাংক লুটপাটে চুপ্পুর ভূমিকার তদন্ত চান মোতাহার হোসেন
জাতীয়

ইসলামী ব্যাংক লুটপাটে চুপ্পুর ভূমিকার তদন্ত চান মোতাহার হোসেন

২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৬০০ টাকা
অর্থনীতি

যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৬০০ টাকা

১৩ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অর্থায়ন জরুরি: মুহিত রহমান

সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অর্থায়ন জরুরি: মুহিত রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২৬
0

0

আবাসন ছাড়িয়ে সমন্বিত নগর উন্নয়নে ইউনাইটেড রিয়েল এস্টেট

আবাসন ছাড়িয়ে সমন্বিত নগর উন্নয়নে ইউনাইটেড রিয়েল এস্টেট

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২৬
0

0

আধুনিক নির্মাণে স্বচ্ছতা, জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে আকিজবশির গ্লাস

আধুনিক নির্মাণে স্বচ্ছতা, জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে আকিজবশির গ্লাস

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২৬
0

0

আগামীর আবাসন চাহিদা বিবেচনায় কন্ডোমিনিয়াম ও কমিউনিটি লিভিংয়ে গুরুত্ব দিচ্ছে নাভানা রিয়েল এস্টেট

আগামীর আবাসন চাহিদা বিবেচনায় কন্ডোমিনিয়াম ও কমিউনিটি লিভিংয়ে গুরুত্ব দিচ্ছে নাভানা রিয়েল এস্টেট

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অর্থায়ন জরুরি: মুহিত রহমান

সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অর্থায়ন জরুরি: মুহিত রহমান

৮ অক্টোবর ২০২৬
আবাসন ছাড়িয়ে সমন্বিত নগর উন্নয়নে ইউনাইটেড রিয়েল এস্টেট

আবাসন ছাড়িয়ে সমন্বিত নগর উন্নয়নে ইউনাইটেড রিয়েল এস্টেট

৮ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.