মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 2 mins read
A A
0
স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি

স্টাফ রিপোর্টার

স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বৃহস্পতিবার সকাল ৬টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।

সম্পর্কিত

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলের শর্ত অনুযায়ী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকতে পারবেন। এ সময়ের মধ্যে তাকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তিনি স্বামীর মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন এবং জানাজা ও দাফন-সংক্রান্ত পারিবারিক আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। নির্ধারিত সময় শেষ হলে তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হবে।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের ভিত্তিতে দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পুরো সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে থাকবেন।

এর আগে বুধবার দীপু মনির মেয়ে তানী দীপাবলি ও তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। তবে জেলা প্রশাসন আইনগত বিধান বিবেচনায় ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, কারা আইন ও কারাবিধিতে দিনের আলোতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার আছে। তিনি জানান, সরকার চাইলে বিশেষ বিবেচনায় আরও দীর্ঘ সময়ের প্যারোল দেওয়ার সুযোগও রয়েছে।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড-সংক্রান্ত একাধিক মামলায় আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় বিচারাধীন বন্দি হিসেবে কারাগারে আছেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে কূটনৈতিক চাপ, পরিচয় যাচাই নিয়ে প্রশ্ন
জাতীয়

৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে কূটনৈতিক চাপ, পরিচয় যাচাই নিয়ে প্রশ্ন

১৯ আগস্ট ২০২৬
দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
বাংলাদেশ

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

২২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

দিনেশ ত্রিবেদীর বক্তব্য ও  বাংলাদেশের অবস্থান

দিনেশ ত্রিবেদীর বক্তব্য ও বাংলাদেশের অবস্থান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

২৫ আগস্ট ২০২৬
সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

২৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.