শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

সম্পর্কিত

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

গুণী অভিনয় শিল্পী, কবি সমু চৌধুরীর আসলে কি হয়েছে?

বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাসায় ফিরেছেন। অন্যদিকে, স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মঈন খানকে দেখতে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গত বুধবার রাতে শ্বাসকষ্ট ও হৃদ্‌যন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। বৃহস্পতিবার সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মঈন খানের শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় স্থিতিশীল। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাঁকে রাজশাহী থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী নাজমুল হক ডিকেন।
অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বুধবার রাতে অসুস্থ বোধ করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর তিনি বাসায় ফেরেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মিন্টু জানান, অসুস্থ বোধ করায় হাসপাতালে গিয়েছিলেন, তবে বিষয়টি তেমন গুরুতর ছিল না। বর্তমানে তিনি ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
তিন মন্ত্রীর পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা
অন্যান্য

দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা

১৭ সেপ্টেম্বর ২০২৬
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যুক্ত হলেন নওশাবা, প্রিন্স মাহমুদসহ নতুন সদস্যরা
জাতীয়

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যুক্ত হলেন নওশাবা, প্রিন্স মাহমুদসহ নতুন সদস্যরা

৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
0

0

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
0

0

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
0

0

গুণী অভিনয় শিল্পী, কবি সমু চৌধুরীর আসলে কি হয়েছে?

গুণী অভিনয় শিল্পী, কবি সমু চৌধুরীর আসলে কি হয়েছে?

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

২৩ অক্টোবর ২০২৬
হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

২৩ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.