এম হুমায়ূন কবির![]()
রাজনীতি বাহিরে নীতি-নৈতিকতায়, আদর্শে, জ্ঞানে – গুনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমার জীবনে একজন শ্রেষ্ঠ মানুষ। সে কারনেই আমি তাঁকে নিখে একটি গান লিখেছিলাম- যা তাঁর নির্বাচনী গান হিসেবে ঠাকুরগাঁও বাসীর হৃদয় জয় করেছে। জ্ঞানে গুনে সততায় দেশজুড়ে যাঁর সুনাম,সে যে মোদের মির্জা ফখরুল ইসলাম। আমার সাথে তাঁর সম্পর্ক একজন রাজনীতিবিদ হিসেবে নয়! একজন শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশুতোষ মনের অধিকারী, সৎ এবং আদর্শিক ব্যক্তিত্ব হিসেবে। তিনি আমার পিতার আসনের চেয়েও বড়। আমাকে আদর করে ডাকতেন-শিশু বলে। কোমল হৃদয়ের অধিকারী স্যারের গাড়ীটি ছিল ভাঙ্গা, যাকে বলে লক্করঝক্কর। প্রায়ই তিনি আমার গাড়ীতে উঠতেন -গরীব- দুঃখী, রিকসাওয়ারা তাঁকে দেখে হেসে সালাম দিতেন, সাহায্য -সহযোগিতা না চেয়ে কুশল বিনিময় করতেন,স্যারও রাস্তায় দাড়িয়ে তাদের কথা শুনতেন। যখন শুনতেন- বিএনপি করার কারনে মামলায জর্জরিত হযে রিকসা চালাচ্ছে তখন তাঁর চোখ দিয়ে ছলছল করে অশ্রু ঝড়তেন। তিনি প্রায়ই বলতেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা করে মরতে পারলে শান্তি পেতাম এবং দেশ ও জাতির জন্য গনতান্ত্রিক বাংলাদেশের কথা। বহুবার স্যার আমাকে তাঁর বাড়ীতে বেড়াতে নিয়ে গেছেন। আমি গাড়ী চালাতাম স্যার আমার পাশে সিটে বসতেন। ঠাকুরগাঁও এ যাওয়ার পথে তিনি একটি মাজারে নিজ হাতে নিয়মিত দান করতেন। আমাকে সাথে নিয়ে পরিবার -পরিজন নিয়ে খেতেন। তিনি কারো দেয়া উপঢৌকন সহজে গ্রহন করতেন না।![]()
আজ আমি দু’টি ঘটনা জানাতে চাই-
১) ২০১৫ সনে ৬জানুয়ারী ফ্যাসিস্ট সরকারের গুন্ডাবাহিনী ছাত্রলীগ, যুবলীগ, আওযামী লীগ এমনি কি পুলিশলীগ পর্যন্ত স্যারকে হত্যার উদ্দেশ্যে জাতীয প্রেস ক্লাবে অবরুদ্ব করে আমি ও স্যারের এপিএস ইউনুস সারারাত নিদ্রাহীন প্রেসক্লাবের সোফায় কাটিয়েছি । রাতে আমি ও ইউনুস সিডাপের দারোয়াদের সাথে টাকা-পয়সা দিয়ে একটি মই যোগার করলাম,তারপর স্যারকে বললাম – মই যোগার করছি আপনি ফজরের আজানের সময় মই দিয়ে সিডাপের ভিতর দিয়ে ওপারে আসবেন। আমি ওখানে গাড়ী রাখবো । তারপর চলে যাবো। স্যার আমাকে বললো শিশু ! আমি বিএনপির মহাসচিব মির্জা আলমগীর ,আমাকে মেরে ফেলুক ,তারপর আমি পিছন দিয়ে যাবো না। তুমি তোমার গাড়ী নিয়ে রেডি থাকবে সকালে সম্মুখ দিয়ে বের হব। তাই করলাম – স্যার গাড়ী উঠলেন আমি জীবনের মায়া ত্যাগ করে স্বঝোরে গাড়ী চালিয়ে দিলাম। কিন্তু কি ভয়াবহ দৃশ্য ,গাড়ী সামনের গ্লাসে স্প্রে মারলো,রাইফেরের বাট দিয়ে আঘাত করলো ,গাড়ী লুকিংগ্লাস ভেঙ্গে ফেললো,মনে হচ্ছিল স্যারকে নিযে আর জীবিত বের হতে পারবো না। তারপর জীবনবাজি রেখে বের হয়ে সোজা মিন্টু রোডস্হ ডিবি অফিসে। স্যারকে নিয়ে গেল আইন-শৃঙ্খলা বাহিনী। মনে হচ্ছিল স্যারকে আমি নিজ হাতে জেলে দিলাম, সেদিন আমি অনেক কেঁদেছি।
২) স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে এতটাই পছন্দ করতেন তাঁর কাছে আমার কোন আবদার অপুরনীয় নয়। স্যারকে বললাম – আমি ,আমার গ্রামের বাড়ী বরগুনা জেলার বেতাগী উপজেলাস্হ বড় মোকামিয়ায় ম্যাডাম বেগম খালেদা জিয়া ও আমার মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠান , হাফিজিয়া মাদরাসা করতে চাই।চরম রাজনৈতিক অস্তিস্হিতার মাঝেও স্যার আবদার রক্ষার্থে ২১মার্চ ২০২৩ ইং যখন তারিখ নির্ধারন করলেন – বিএনপির উপর সারির অনেক নেতা স্যারকে না যেতে বললেন। তিনি শুধু লন্ডনে থাকা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাথে কথা বলো তাঁর অনুমতি নিয়ে কোন নেতা-কর্মী ছাড়া আমাকে নিয়ে বরগুনা জেলার অঝোপারার বড় মোকামিয়ায় আমার গ্রামের বাড়ীতে উপস্হিত হলেন এবং দুপুরে খাওযা -দাওয়া শেষে বিষখালী নদীর পাড়ে বেগম খালেদা জিয়া গালর্স স্কুল ও কৃষি কলেজ, নুরজাহান হাফিজিয়া মাদরাসা, আল কাবীর জামে মসজিদ ও আমার বাসভবনের ভিত্তিপ্রস্তার উদ্বোধন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন- আপনাদের সন্তান হুমায়ুন কবিরের সাথে আমার সম্পর্ক দীর্ঘকালের, একেবারে পারিবারিক, আমার সন্তানতুল্য, ওকে আমি আদর করে শিশু বলে ডাকি। অনুষ্ঠান শেষে নদীর ধারে কিছুক্ষন হেঁটে আমাকে জড়িয়ে ধরে বললেন – শিশু আমি আবার আসবো।
সেদিনও আমি কেঁদেছিলাম, তবে আনন্দে।
তাই স্যার আমার জীবনে শ্রেষ্ঠ অধ্যায়। ইনশাআল্লাহ এবার তিনি আমার গ্রামে আসবেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এ প্রত্যাশা।
লেখক: এম. হুমায়ুন কবির
মহাপরিচালক
বাংলাদেশ জিয়া শিশু একাডেমী
![]()