ব্যাংকিং ও বীমা খাতের পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা আরো সহজে পৌঁছে দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
তিনি বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি ব্যাংকাস্যুরেন্স ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য আরো বিস্তৃত আর্থিক সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।
সম্প্রতি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আয়োজিত তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ডেল্টা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান।
এতে আরো উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মিল্টন বেপারী, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রধান ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তা মো. ফয়জুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে ব্যাংকাস্যুরেন্স ব্যবসার সম্ভাবনা, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।![]()