ইতালির ভেনিসে আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমসের বহুল প্রতীক্ষিত একক লাইভ কনসার্ট। দীর্ঘ এক যুগ পর ভেনিসে জেমসের আগমন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কনসার্টের প্রস্তুতি নিয়ে মেস্ত্রেতে বাংলাদেশ সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ইতোমধ্যেই শেষ হয়েছে প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি। এ সময় রোমের কনসার্ট ঘিরে ওঠা একটি বিতর্ক নিয়েও নিজের বক্তব্য দেন জেমস। ঐতিহাসিক এই আয়োজনকে ঘিরে ভেনিসে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেন এর রিপোর্ট।