খান ফারিয়া
১. একটা গরুতে ২০-৪০ কেজি রক্ত হয়। কসাই গরু জবাই করে, বিশেষ কায়দায়, রক্ত বাইরে পড়তে দেয় না! রক্ত মাংসে ছড়িয়ে পড়ে। রক্তসহ সে মাংস কিনে আমরা ফ্রিজে রাখি, রান্না করে খাই। রক্ত লাল দেখায়, আমরা আনন্দে বেশি দাম দিয়ে বেশি করে কিনি। কসাই রক্তের দামও ৮০০টাকা করে পায়। এই মাংস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।![]()
২. বাজারে মাছ বিক্রেতারা জ্যান্ত সাদা মাছ যেমন রুই, কাতল, মৃগেল’কে কাঠ দিয়ে পিটিয়ে রক্ত জমাট বাঁধিয়ে লাল করে, তারপর বেশি দামে বিক্রি করে। আমরাও লাল মাছকে বেশি বয়সী মাছ মনে করে বেশি দামে কিনি। মাছ কাটলে এক ফোটা রক্তও বের হয় না। এমন মাছ শরীরের জন্য বড় ক্ষতিকর।![]()
আমরা বড় বেশি লোভী, মুনাফেক আর চোর বাটপার হয়ে গেছি। ভালো থাকার জন্য দেশের সব মানুষের ভালো হওয়া দরকার। আমরা লোভ করে একে অন্যকে মেরে ফেলেছি। চূড়ান্ত বিচারে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আসুন, সবাই নিজ নিজ জায়গায় সৎ থাকার চেষ্টা করি।![]()