কর্মব্যস্ত প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে ছুটির দিন শনি ও রোববারেও বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পাসপোর্টসহ বিভিন্ন সেবা নিতে ইতালির বিভিন্ন প্রান্ত থেকে রোমে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাসের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও ছুটির দিনে এমন সেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেন এর বিশেষ রিপোর্ট।![]()