শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

‘প্রবাসী মতলব সমিতি ইন্ক’-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, নিউইয়র্ক, বাংলাদেশ, বিশ্ব, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
‘প্রবাসী মতলব সমিতি ইন্ক’-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

জলি আহমেদ, নিউ ইয়র্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী মতলববাসীদের সর্ববৃহৎ পারিবারিক মিলনমেলা ‘প্রবাসী মতলব সমিতি ইন্ক’-এর বার্ষিক বনভোজন ২৩ আগস্ট ২০২৬, রবিবার অনুষ্ঠিত হয়েছে।নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট ব্যাবিলনে অবস্থিত অন্যতম জনপ্রিয় ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র বেলমন্ট লেক স্টেট পার্ক (পাইন প্যাভিলিয়ন)-এ দিনব্যাপী এই উৎসবমুখর বনভোজন অনুষ্ঠিত হয়।

প্রবাসী মতলব সমিতি ইনক’ নিউইয়র্কের একটি অন্যতম সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে আসছে। বিশেষ করে নিউইয়র্ক প্রবাসীদের জন্য ‘মতলব সমিতি’ একটি বিশেষ নাম। সুখ-দুঃখে প্রবাসী বাঙালিদের পাশে থাকে সংগঠনটি। ‘প্রবাসী মতলব সমিতি ইনক’ একমাত্র সংগঠন—যার কোনো বিভক্তি নেই। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত এই অখণ্ড সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।এ বছর প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত এই বনভোজনে উপস্থিত সকলেই ছিলেন মুগ্ধ ও উচ্ছ্বসিত।

সংগঠনের সভাপতি মোঃ নাজির উদ্দিন পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ যৌথ বিবৃতিতে সকল প্রবাসী মতলববাসী সহ আমন্ত্রিত অতিথি এবং শুভাকাঙ্ক্ষীদের স্বতস্ফূর্ত উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এবারের বনভোজনকে উৎসবমুখর করতে কাজ করেছেন একটি শক্তিশালী উদযাপন কমিটি। যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব : সরোয়ার হোসেন ফারুক। প্রধান সমন্বয়কারী সাকিল মিয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ কবির রতন।

সম্পর্কিত

৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে নভেম্বরের শেষে

শুরুতেই বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রবাসী মতলব সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

সংগঠনের সভাপতি মোঃ নাজির উদ্দিন পাটোয়ারী বলেন,প্রবাসের যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং নিজেদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে প্রতিবছরের মতো এবারও এই বনভোজনের আয়োজন করা হয়েছে।

সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ বলেন,এই বনভোজন মতলববাসীর একটি মিলনমেলা।আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে।আমি সকলের প্রতি কৃতজ্ঞ, এত সুন্দর একটি আয়োজনে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতে আরো সুন্দর করে, আর বড় পরিসরে এমন আয়োজনের চেষ্টা থাকবে।

সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ কবির রতন বলেন ,ঐক্যবদ্ধ সমিতির কোন বিকল্প নাই।

বনভোজন উপলক্ষে “হ্রদয়ে মতলব ” নামে বিশেষ প্রকাশনা প্রকাশ করা হয় সেটির মোরক উন্মোচনের পর্বটি পরিচালনা করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী ও সাকিল মিয়া।

অনুষ্ঠানে বড়দের পাশাপাশি শিশুদের জন্য ছিলো আকর্ষণীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব ও ক্লোজআপ ওয়ান তারকা নীলিমা শশী ও জনির সংগীত পরিবেশনা মুগ্ধ করে সবাই কে।

বনভোজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ছিলো জমকালো র‌্যাফেল ড্র।প্রথম পুরস্কার: ১০০০ ডলার সৌজন্যে: মো: শফিকুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার: স্বর্নের চেইন তৃতীয় পুরস্কার ৬০০ ডলার সৌজন্যে : আমেরিকান বাংলাদেশ আ‍্যসেম্বলী অফ ইউ, এস এ ইনক । সহ দশটি মুল‍্যবান পুরস্কার দেওয়া হয়।
প্রায় ৫৫০ জন লোকের সমাগম হয়েছিলো।

কার্যকরী কমিটি (২০২৫-২০২৭)
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক শক্তি প্রদর্শনে মূল ভূমিকায় ছিলেন নির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সম্পূর্ণ কমিটিতে যারা রয়েছেন:সভাপতি: মোঃ নাজির উদ্দিন পাটোয়ারী (সোহেল),সাধারণ সম্পাদক: মিঞা ফয়েজ আহমেদ জুয়েল,সহ সভাপতি: ফারুক হোসেন পাটোয়ারী,সহ সভাপতি: রাবেয়া বসরী,সহ সভাপতি: ভবতোষ চন্দ্র সাহা,সহ সভাপতি: তৌহিদুল ইসলাম,সহ সভাপতি: এম শফিকুল ইসলাম,সহ সভাপতি: আলী আজম,সহ সভাপতি: মোঃ আনোয়ার হোসেন,সহ সভাপতি: মোঃ এমদাদুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক: এস এম হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ জয়নাল আবেদীন,যুগ্ম সাধারণ সম্পাদক: সরোয়ার হোসেন ফারুক,কোষাধ্যক্ষ: মোঃ জাহিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক: গোলাম কিবরিয়া তপন,সহ-সাংগঠনিক সম্পাদক: আল আমিন হাওলাদার,দেলোয়ার হোসেন,সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আবু সালেক সুমন,সাহিত্য সম্পাদক: হুমায়ুন কবীর ঢালী,আন্তর্জাতিক সম্পাদক: মোঃ ইমন পাটোয়ারী,ক্রীড়া সম্পাদক: তপন সাহা,প্রচার সম্পাদক: মোঃ কামরুল আমিন সুমন,দপ্তর সম্পাদক: সুধন দাস,মহিলা সম্পাদিকা: সীমা জামান,সহ-মহিলা সম্পাদিকা: মানছুরা আক্তার।

কার্যকরী সদস্যবৃন্দ:মোঃ রিয়াদ নেতা,মোঃ কবির হোসেন,মোঃ রবিউল আলম,মোঃ বিল্লাল মৃধা,মোঃ আবু নাছের পাটোয়ারী,মোঃ আব্দুল জলিল প্রধান,মোঃ জিসান আহমেদ,মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আরিফুল ইসলাম,মোঃ মনজুর আলম ইমন।

সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ
প্রবাসী মতলব সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপনকারী সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তারা হলেন:মোঃ কবির রতন,গোলাম সারোয়ার দুলাল,শাহাদাত হোসেন,জ্যোতিষ চন্দ্র কীর্তনীয়া,ফয়েজ উল্লাহ প্রধান,সাকিল মিয়া,মিঞা ওবায়েদুর রহমান,সাঈদ ইলিয়াস।

সম্মানিত উপদেষ্টা পরিষদ
সংগঠনের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, যারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করেছেন: ফারুক হোসেন মজুমদার, নাজমুল এ ফারুক, আহমেদ আহসান মেহেদী, মনিরুজ্জামান মজুমদার, মো: লুৎফর রহমান, এম এ মালেক, মো: মাহবুবুর রহমান, কে আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ সোসাইটির ইনক এর সভাপতি মো: আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, কমিউনিটির অতি পরিচিত মুখ ফাহাদ সোলাইমান, কমিউনিটি একটিভিস্ট শাহানাজ হোসেন, বিলকিস খান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মিয়া মোহাম্মদ দুলাল, উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কনু ফিরোজ পরিষদের সহ-সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেন্দু, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি জনাব মাওলানা ফখরুল ইসলাম মাসুম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সোহেল গাজী, বাংলাদেশ এসেম্বল অফ ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম সহ আরও অনেক। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ ফাউন্ডেশনের সিইও জনাব শাহ জে চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কারী ফ্লেভারের প্রতিষ্ঠাতা বিপ্লব, ভয়েজ অফ আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন সাংবাদিক ও লেখক জনাব আকবর হায়দার কিরন, বিশিষ্ট কবি ও লেখক শিব্বীর আহমেদ, টি অই ভি এর সাবেক গবেষক মো: রেজাউল করিম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী মুখরোচক খাবার, চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবাসীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে ‘প্রবাসী মতলব সমিতি ইন্ক’-এর এই বনভোজন প্রবাসের বুকে এক টুকরো ঐতিহ্যবাহী মতলব হিসেবে স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দ্রুত কারফিউ তুলে দিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ

দ্রুত কারফিউ তুলে দিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ জুলাই ২০২৪
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন
অর্থনীতি

কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে নভেম্বরের শেষে

৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
0

0

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে নভেম্বরের শেষে

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে নভেম্বরের শেষে

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
0

0

৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা

৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
0

0

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে নভেম্বরের শেষে

৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে নভেম্বরের শেষে

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে নভেম্বরের শেষে

২৭ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.