শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

চ্যানেল আইয়ের শাহিন সভাপতি, এটিএন নিউজের রবি সাধারণ সম্পাদক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
চ্যানেল আইয়ের শাহিন সভাপতি, এটিএন নিউজের রবি সাধারণ সম্পাদক

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

মাগুরার মাটি থেকে উঠে আসা ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’। সংগঠনটির প্রথম কমিটিতে চ্যানেল আইয়ের সাংবাদিক, সংগঠক ও সমাজচিন্তক শাহিনুর ইসলামকে সভাপতি, এটিএন নিউজের সাংবাদিক রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সম্পর্কিত

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

এ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট ২০২৬) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত গুণী সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (প্রেস-১) জাহিদুল ইসলাম রনি, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাজহারুল পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রুস্তম মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বক্তারা বলেন, মাগুরার মাটি থেকে উঠে আসা সাংবাদিকদের ঢাকার বুকে ঐক্যবদ্ধ পথচলায় ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের সিনিয়র সদস্যদের দিকনির্দেশনা ও পরামর্শে ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে একে অন্যের পাশে দাঁড়াবেন।

তারা বলেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডকে জাতীয় পর্যায়ে ইতিবাচকভাবে তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা। সংগঠনটি শুধু সাংবাদিকদের স্বার্থ ও কল্যাণে কাজ করবে না, বরং মাগুরার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মাগুরার সন্তানরা ঢাকার গণমাধ্যম অঙ্গনে নিজেদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরবেন। পাশাপাশি মাগুরার উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এই সংগঠন ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

জুলাইয়ে বেড়েছে অর্থনীতির গতি, শক্তিশালী উৎপাদন খাত
অর্থনীতি

জুলাইয়ে বেড়েছে অর্থনীতির গতি, শক্তিশালী উৎপাদন খাত

৯ আগস্ট ২০২৬
কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন বাড়াবে যমুনা ব্যাংক
অর্থনীতি

কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন বাড়াবে যমুনা ব্যাংক

২০ আগস্ট ২০২৬

সর্বশেষ

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

চলতি মাসেই আসছে সাত জাহাজ সার

চলতি মাসেই আসছে সাত জাহাজ সার

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

উদ্যোক্তাশূন্য বিসিকের শিল্পপ্লট

উদ্যোক্তাশূন্য বিসিকের শিল্পপ্লট

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

৪ সেপ্টেম্বর ২০২৬
এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.