শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন, ভারতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ প্রস্তাব

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 2 mins read
A A
0
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন, ভারতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৮ আগস্ট ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে তাঁর নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনও করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

বৃহস্পতিবার জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য দেন। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও কয়েকজন পলাতক আসামির বিরুদ্ধেও একই ধরনের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

পলাতকদের ফেরাতে জোরদার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এ বছরের ৬ মে সংযুক্ত আরব আমিরাত থেকে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে ২৭ মে কাতার থেকে আরেক হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে।

বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া

সংসদে দেওয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে বলে আবুধাবির ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে অবহিত করেছে।

তাঁকে দেশে ফিরিয়ে আনতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়। তবে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিষয়টি এগোচ্ছে। এ লক্ষ্যে ৪ আগস্ট প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি আইনজীবী প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে।

লিবিয়ায় গ্রেপ্তার মানব পাচার মামলার আসামি

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক মোল্লা নজরুল ইসলাম সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার হয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে গত ১৬ মার্চ আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক সমন্বয় অব্যাহত

সরকার ইন্টারপোল, বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে অন্যান্য পলাতক অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দেশে তেল নেই, হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
জাতীয়

দেশে তেল নেই, হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

৬ সেপ্টেম্বর ২০২৬
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী
জাতীয়

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

৯ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.