মঈন খান আহ্বায়ক, নতুন দায়িত্বে ১০ মন্ত্রী–প্রতিমন্ত্রী
জাতীয় পুরস্কার প্রদান–সংক্রান্ত প্রস্তাব যাচাই, পরিকল্পনা ও সুপারিশের জন্য ১০ সদস্যের জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি গঠিত আগের কমিটি বাতিল করে নতুন আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
কমিটির কাজ কী হবে?
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—
- বিভিন্ন মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কারের জন্য পাঠানো প্রস্তাব পরীক্ষা ও মূল্যায়ন করা।
- জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান এবং এ–সংক্রান্ত পরিকল্পনা বিষয়ে সরকারকে সুপারিশ দেওয়া।
- নতুন কোনো জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রয়োজনীয়তা যাচাই করা।
- কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক সহায়তা নিশ্চিত করা।
কমিটিতে যারা আছেন
নতুন কমিটিতে আহ্বায়কের পাশাপাশি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—
নাম | দায়িত্ব |
|---|---|
ড. আবদুল মঈন খান | আহ্বায়ক; স্থানীয় সরকারমন্ত্রী |
সালাহউদ্দিন আহমদ | স্বরাষ্ট্রমন্ত্রী |
নিতাই রায় চৌধুরী | সংস্কৃতিবিষয়ক মন্ত্রী |
খন্দকার আব্দুল মুক্তাদির | শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী |
আন্দালিব রহমান | তথ্য ও সম্প্রচারমন্ত্রী |
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | পানিসম্পদমন্ত্রী |
আসাদুল হাবিব দুলু | দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী |
মো. রাজিব আহসান | নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী |
মো. নুরুল হক নূর | প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী |
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী | বিষয়ভিত্তিক সদস্য |
সচিবালয়ও গঠন
কমিটিকে প্রশাসনিক ও কারিগরি সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে নয় সদস্যের একটি সচিবালয় গঠন করা হয়েছে।
এই সচিবালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
![]()