পেমেন্ট ও অনলাইন অর্থ সংগ্রহ কার্যক্রমে এপিআইভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির সঙ্গে চুক্তি করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসি (সিডিবিএল)। এ অংশীদারত্বের মাধ্যমে সিডিবিএল এমটিবির ‘এমটিবি ই-ব্যাংক’ প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের আর্থিক লেনদেন ও অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা করবে।
রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে গতকাল এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোতালেব উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সিডিবিএলের পেমেন্ট ও অনলাইন অর্থ সংগ্রহ কার্যক্রম এমটিবির সমন্বিত এপিআইনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট অবকাঠামোর সঙ্গে যুক্ত হবে। এর ফলে আর্থিক লেনদেনের বিভিন্ন ধাপ স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থাপনার পাশাপাশি অর্থপ্রবাহ পর্যবেক্ষণ ও পরিচালনায় প্রযুক্তিনির্ভর সুবিধা বাড়বে।
এ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘এমটিবি ই-ব্যাংক অ্যাপ’-এর মাধ্যমে বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে লেনদেন অনুমোদনের সুবিধা। ফলে নির্দিষ্ট স্থানে উপস্থিত না থেকেও সিডিবিএলের অনুমোদিত কর্মকর্তারা যেকোনো স্থান থেকে নিরাপদভাবে লেনদেন অনুমোদন করতে পারবেন।
এমটিবির পক্ষ থেকে অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মামুন ফারুক, উপব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ব্যাংকিং প্রধান একেএম তারেক, ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান এবং কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ উপস্থিত ছিলেন।
সিডিবিএলের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, ইন্সপেকশন, কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক মো. তোহাবিন হক, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ভিএএসের মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী, এফঅ্যান্ডএর সিনিয়র এজিএম জয়ন্ত বিষ্ণু মণ্ডল এবং এফঅ্যান্ডএর ম্যানেজার আবদুল্লাহ আল ফাহাদ।![]()