সোমবার, আগস্ট ৩১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব: অর্থমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালকে কেন্দ্র করে বাংলাদেশকে বৈশ্বিক লজিস্টিকস ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন (গ্রাউন্ড ব্রেকিং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠবে। আধুনিক বন্দর অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশকে কার্যকর বৈশ্বিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা সম্ভব।

অর্থমন্ত্রী বলেন, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে হলে বিশ্বের সেরা লজিস্টিকস প্রতিষ্ঠান, আধুনিক বাণিজ্যিক অবকাঠামো, উন্নত বন্দর এবং আধুনিক নগরায়ণ প্রয়োজন। লালদিয়া টার্মিনালের মতো উচ্চাভিলাষী প্রকল্প সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৮০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড বাণিজ্য খাতকে ঘিরে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধিও অনেকাংশে বন্দরের সক্ষমতা ও দক্ষতার ওপর নির্ভর করবে।

সম্পর্কিত

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে উদ্যোক্তাদের নেতৃত্ব দিতে হবে। সরকারের দায়িত্ব হবে ব্যবসাবান্ধব নীতি, সহায়ক পরিবেশ ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা।

তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় বাস্তবায়িত লালদিয়া কনটেইনার টার্মিনাল এ ধরনের সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ। সরকার ধীরে ধীরে বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে সরে এসে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর নীতি অনুসরণ করছে।

প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি প্রকল্পে নিয়োজিত কর্মীদের কল্যাণের বিষয়েও গুরুত্বারোপ করেন। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের প্রতিও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধেরও সমন্বয় ঘটাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী, বন্দরসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দুবাই আন্দোলন
বাংলাদেশ

আমিরাতে দণ্ডিত ৫৭ জনসহ সব বন্দির মুক্তি চেয়ে চিঠি

১৮ আগস্ট ২০২৪
কাশ্মির, বেলুচিস্তান ও পাকিস্তানের গণতন্ত্রের সংকট
আন্তর্জাতিক

কাশ্মির, বেলুচিস্তান ও পাকিস্তানের গণতন্ত্রের সংকট

৩ আগস্ট ২০২৬

সর্বশেষ

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

সেপ্টেম্বরে বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার সিদ্ধান্ত

সেপ্টেম্বরে বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার সিদ্ধান্ত

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

চট্টগ্রামের বন্যাকবলিতদের পুনর্বাসনে এইচএসবিসির ১০ কোটি টাকা

চট্টগ্রামের বন্যাকবলিতদের পুনর্বাসনে এইচএসবিসির ১০ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

৩১ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

৩১ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.