আজ জাতীয় প্রেসক্লাব এর আকরাম খা মিলনায়তনে অনুষ্ঠিত হলো শরতের কবিতা পাঠের আসর। কবিতা পত্রের সম্পাদক শাহিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম। আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন ড. মোস্তফা মজিদ, কবি আতিক হেলাল, ডক্টর কল্যাণ চক্রবর্তী, কবি লিলি হক,কবি কামার ফরিদ, আ বা ম সালাউদ্দিন, তৌহিদুল ইসলাম কনক, শিমুল পারভীন, ইলোরা সোমা, কবি মেহজাবিন হক, ভানু রঞ্জন চক্রবর্তী প্রমূখ।![]()
জাতীয় প্রেসক্লাবের নিয়মিত মাসিক কবিতা পত্র শরতের এই বিশেষ আয়োজনে
কবিতা ও শিল্প – সাহিত্য সংস্কৃতিতে শরতের বর্ণনা ও ভাবনা কবিকণ্ঠে উচ্চারিত হয় । প্রেসক্লাবের এই অনুষ্ঠানে
একশো ‘ র ও বেশি কবি , সাংবাদিক এবং লেখকগণ অংশ গ্রহণ করেন।![]()
যারা কবিতা পাঠে অংশ নেন তারা হলেন কবি আতিকুল ইসলাম, কবি নাজমুল হাসান, কবি ডক্টর মোস্তফা মজিদ, কবি আব্দুল মজিদ, কবি কামার ফরিদ, কবি লিলি হক, কবি সালাউদ্দিন, কবি হিমেল ইসহাক, কবি কাউসার, কবি চান মিয়া চান্দু, কবি মনিরুজ্জামান, কবি ইসমত আরা, কবি এলিজা রহমান, কবি ইসমাইল হোসেন, কবি ভানু রঞ্জন চক্রবর্তী, কবি খান কাউসার, কবি শিবু কান্তি দাস, কবির হুমায়ুন, কবি সবুজ মনির, কবি মোশারফ হোসেন ইউসুফ, কবি আতিকুজ্জামান খান, কবি রফিক ফরাইজি, কবি মায়াবী কাজল, বিমল সাহা, কবি ফারহানা তানিয়া, কবি আশফাকুজ্জামান, কবি নাসির ফরহাদ, কবি রিনা পন্ডিত, কবি রবিউল আলম রবি,, কবি জাফর পাঠান, কবি মুজিবুর রহমান, কবি রফিক চৌধুরী প্রমূখ।
![]()