স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এ দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব জেতী পু স্বাক্ষর করেন।
কামরুজ্জামান চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। চলতি বছরের ৩ মার্চ তাকে এক বছরের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই চুক্তির মেয়াদ আগামী বছরের ৩ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
নতুন দায়িত্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।![]()