রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সারিয়ান বিভাগে বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ৬৪৭টি স্কুলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় বায়ুদূষণ পৌঁছানোর পর সারিয়ান বিভাগে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম।

সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই এলাকার বায়ুদূষণ সূচক এমন পর্যায়ে পৌঁছেছিল যে স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন দেখা দেয়।

জরুরি অবস্থার আওতায় সারিয়ানের ৬৪৭টি স্কুল সোমবার থেকে বন্ধ থাকবে। আগামী সপ্তাহের শেষ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ এবং পাথর উত্তোলনকেন্দ্রও বন্ধ থাকবে। তবে জরুরি ও প্রয়োজনীয় সেবা চালু থাকবে।

বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগও নেওয়া হয়েছে। সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য শুরু হওয়া ক্লাউড সিডিং কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত বাড়ানো হবে। অনুকূল মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে—এমন আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়, শুধু সারিয়ান বিভাগের জন্য প্রযোজ্য। তবে বাসিন্দাদের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘দয়া করে বাইরে যাওয়া কমিয়ে দিন এবং বাইরে কঠোর শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলুন।’

সম্পর্কিত

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

লারার কণ্ঠেও ইমরানের চিকিৎসার দাবি

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে ঘন ধোঁয়াশায় আক্রান্ত। পাশের সাবাহ রাজ্য এবং মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলও দাবানলের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘন ধোঁয়াশার প্রধান উৎস ইন্দোনেশিয়ার দাবানল। শুষ্ক মৌসুমে ইন্দোনেশিয়ার বন ও পিটভূমিতে আগুনের ঘটনা প্রায়ই সীমান্ত পেরিয়ে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ তৈরি করে। এবারও এর প্রভাবে সারিয়ানে জনস্বাস্থ্যের ওপর সরাসরি ঝুঁকি তৈরি হওয়ায় ব্যাপকভাবে কার্যক্রম সীমিত করা হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মানবসদৃশ রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

মানবসদৃশ রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২৯ জুলাই ২০২৬
জাতিসংঘে ফিলিস্তিন ও ইসলামোফোবিয়া ইস্যু তুলবে পাকিস্তান
বিশ্ব

জাতিসংঘে ফিলিস্তিন ও ইসলামোফোবিয়া ইস্যু তুলবে পাকিস্তান

২২ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

লারার কণ্ঠেও ইমরানের চিকিৎসার দাবি

লারার কণ্ঠেও ইমরানের চিকিৎসার দাবি

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

৬ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.