মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা ফেরত পেয়েছেন। গতকাল সোমবার থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার কার্যক্রম শুরু করে ব্যাংকটি। একই দিন অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও চালু করা হয়েছে।

এর আগে আমানতের টাকা ফেরত নিতে আগ্রহী গ্রাহকদের কাছ থেকে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেয়া হয়। নির্ধারিত সময়ে ৭৪ হাজার আমানতকারী ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরত চেয়ে আবেদন করেন। এসব অর্থ পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার জানান, আবেদন করা গ্রাহকদের সবার টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রথম দিনে আবেদনকারীদের সবাই টাকা তুলতে ব্যাংকে আসেননি। অনেকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা টাকা ব্যাংকেই রাখার কথা জানিয়েছেন। আবার কেউ কেউ টাকা তুলে কিছুক্ষণ পর তা আবার ব্যাংকে জমা করেছেন।

রাজধানীর বিভিন্ন শাখায় গতকাল সকাল থেকেই টাকা তুলতে গ্রাহকদের উপস্থিতি ছিল। ব্যাংকের পক্ষ থেকে শাখাগুলোয় প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হয়। যথাযথভাবে আবেদন করা গ্রাহকদের টাকা ফেরত দেয়া হয়েছে। একীভূত হওয়া ইউনিয়ন ব্যাংকের উত্তরা শাখায় প্রথম দিনে আটজন গ্রাহক টাকা তোলার আবেদন করেন। তাদের মধ্যে চারজন টাকা তুলেছেন। যেসব গ্রাহকের হিসাবে মুনাফা জমা রয়েছে, তারাও তা তুলতে পারছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে। সাবেক অন্তর্বর্তী সরকার সংকটে থাকা ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ নেয়। নতুন ব্যাংক গঠন হলেও পাঁচ ব্যাংকের শাখাগুলো এখনো পৃথকভাবে পরিচালিত হচ্ছে। সারা দেশে এসব ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।

বাংলাদেশ ব্যাংকের বরাদ্দ দেয়া ৫ হাজার কোটি টাকার মধ্যে গ্রাহকদের আবেদন করা ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরত দেয়ার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রয়েছে। একীভূত পাঁচ ব্যাংকের সব শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করে সরকার ব্যাংকগুলোর মালিকানা নেয়।

সম্পর্কিত

টাকা ছাপাতে এক বছরে ব্যয় বেড়েছে দ্বিগুণ

কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকা

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক পাঁচটির আর্থিক সংকট সামনে আসে। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক ছিল ব্যবসায়ী সাইফুল আলম বা এস আলমের নিয়ন্ত্রণে। এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তাদের নিয়ন্ত্রণাধীন সময়ে ব্যাংকগুলোয় বড় ধরনের ঋণ অনিয়মের অভিযোগ ওঠে। পরে দেশি-বিদেশি আর্থিক নিরীক্ষায় অনিয়মের তথ্য উঠে আসে। নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একীভূত পাঁচ ব্যাংকের প্রায় ৮০ শতাংশ ঋণ লুটপাট করা হয়েছে। এতে ব্যাংকগুলো গুরুতর আর্থিক সংকটে পড়ে এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে সমস্যায় পড়ে।

এদিকে আমানতকারীদের মূল টাকা ফেরতের পাশাপাশি ব্যাংকটি স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে। অনলাইনে অর্থ স্থানান্তর চালুর ফলে দীর্ঘদিন পর সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমে গতি এসেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলাদেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪
বাংলাদেশ

বাংলাদেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪

১২ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামের বন্যাকবলিতদের পুনর্বাসনে এইচএসবিসির ১০ কোটি টাকা
অর্থনীতি

চট্টগ্রামের বন্যাকবলিতদের পুনর্বাসনে এইচএসবিসির ১০ কোটি টাকা

৩১ আগস্ট ২০২৬

সর্বশেষ

প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

টাকা ছাপাতে এক বছরে ব্যয় বেড়েছে দ্বিগুণ

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকা

কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

দীর্ঘ বিরতির পর ফিরছে অর্থহীন

দীর্ঘ বিরতির পর ফিরছে অর্থহীন

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

টাকা ছাপাতে এক বছরে ব্যয় বেড়েছে দ্বিগুণ

৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

৮ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.